যুক্তরাজ্যে তরুণদের ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত অভ্যাস নিয়ে জরিপে উঠে এসেছে বেশ কিছু উদ্বেগজনক তথ্য | জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন তরুণের মধ্যে ৭ জন (৬৮%) স্বীকার করেছে যে, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর তারা নিজেদের নিয়ে আরো খারাপ অনুভব করে। বর্তমান প্রজন্মের অনেকেই এখন ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার প্রতি তাদের আসক্তি ও অতিরিক্ত নির্ভরতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
বারামুল্লার ইরফান ইয়াকুব বলেন, ‘এক সময় একটা বিদ্রোহীর নাম ছিল হাতে। এখন মনে হয় আমি অনেক বদলে গেছি। পরিবার, চাকরি, ভবিষ্যতের চিন্তা—এসব মাথায় রেখে পুরনো চিহ্ন মুছে ফেলাই ভালো।‘ কাশ্মীরের শ্রীনগরের এক নিরিবিলি লেজার ক্লিনিকে চুপচাপ বসে আছেন ২৮ বছরের সামীর ওয়ানি। তার বাহুর ওপর লেজারের আলো পড়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে একটি শব্দ— ‘আজাদি’। উর্দু ভাষায় যার অর্থ স্বাধীনতা, এক সময় যা ছিল ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, আজ তা তার জন্য হয়ে উঠেছে ভয় আর ঝুঁকির কারণ।
গাজায় চরম মানবিক সংকটের মধ্যেই জাতিসংঘ সতর্ক করেছে যে, পর্যাপ্ত খাদ্য সহায়তা না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে ১৪ হাজার শিশু মারা যেতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সোমবার বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে এই আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় যে পরিমাণ সাহায্য ঢুকতে দিচ্ছে তা সমুদ্রসম চাহিদার বিপরীতে একফোঁটাও না।
শতাধিক বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক বসন্ত পার করছে যুক্তরাজ্য। গত মার্চ মাসের পর থেকে সেখানে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। এতে মাটি একেবারে শুকিয়ে গেছে এবং পানিস্বল্পতায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন ব্রিটিশ কৃষকরা।
তিন বছর ধরে গৃহযুদ্ধ চলছে আফ্রিকার সুদানে। এই আবহে সুদানের সেনাপ্রধান এবং কার্যত রাষ্ট্রপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান তার সার্বভৌম পরিষদে পরিবর্তনের অংশ হিসেবে জাতিসংঘের সাবেক কর্মকর্তা কামিল ইদ্রিসকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ১ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ প্রতিদ্বন্দ্বী নেতারা তাদের ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছেন।
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুই দেশের মধ্যে উক্ত ইস্যুতে পঞ্চম দফার আলোচনার প্রস্তাব পর্যালোচনার মধ্যে এ কথা জানালেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভুয়া পণ্যের প্রচারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভিয়েতনামের জনপ্রিয় বিউটি কুইন ও সোশ্যাল মিডিয়া তারকা গুয়েন থুক থুয়ি তিয়েন। ‘কেরা সুপারগ্রিনস গামি’ নামে একটি ফাইবার সাপ্লিমেন্টের ভুয়া প্রচারে যুক্ত থাকায় তাকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, প্রচারণায় দাবি করা হয়েছে প্রতিটি গামিতে সবজির সমপরিমাণ ফাইবার রয়েছে। তবে বাস্তবে তার সত্যতা পাওয়া যায়নি।
পুরো গাজা দখলে নেয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এ ঘোষণা দেন তিনি। গাজায় হামলা মাত্রা বাড়ানোর পর এমন ঘোষণায় ইসরাইলের মিত্র দেশগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে বৃটেন, কানাডা ও ফ্রান্স বলেছে- হামলা অব্যাহত থাকলে ইসরাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তারা। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়ে ইসরাইলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জোর দিয়ে এ কথা বলেছেন। তিনি দাবি করেছেন, ইসলামাবাদকে মূল সন্ত্রাসী হাফিজ সাইদ, সাজিদ মীর ও জাকিউর রহমান লক্ষভিকে হস্তান্তর করা উচিত, ঠিক যেমনভাবে আমেরিকা ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী তাহাব্বুর হোসেন রানাকে হস্তান্তর করেছে।
সম্প্রতি পাকিস্তান-ভারতের মধ্যে সংঘর্ষ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তান ট্রাম্পকে ‘শান্তির দূত’ হিসেবে প্রশংসা করলেও, ভারত তার ভূমিকা পুরোপুরি অস্বীকার করেছে। ১১ মে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলির পর যুদ্ধবিরতির ঘোষণা আসে। পেহেলগামে হামলার পর ভারতের কথিত প্রতিশোধমূলক হামলার মাধ্যমে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বেড়ে গিয়েছিল। এতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও দেখা দেয়।
শান্তিকালীন অবস্থানে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ মে-র মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। এই পদক্ষেপের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, ৩০ মে-র মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান ও ভারত একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর)। দেশটিতে নিষিদ্ধ এই সংগঠনগুলোকে ভারত মদ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান।
গত ৭ মে পাকিস্তানে ভারতের চালানো অভিযান ঠেকাতে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ। এতে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়। নিজ দেশের সীমান্তের ভেতরে থেকে একরাতের মধ্যে একাধিক যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। তাই আলোচনা শুরু হয় পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং হামলার সময় দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের ভূমিকা নিয়ে।
টানা তিনমাসের ইসরায়েলি অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে ত্রানসামগ্রী বহনকারী ৫টি ট্রাক। স্থানীয় সময় সোমবার (২০ মে) কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে শিশুখাদ্যসহ জরুরি সাহায্য বহনকারী এই ট্রাকগুলো। খবর এপি’র। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত প্রায় ২০ লাখ গাজাবাসীর জন্য এই সহায়তাকে তিনি ‘জলাশয়ে একটি বিন্দুর মতো’ বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলি আগ্রাসনে পরিবার হারানো ও ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে এ বছর বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। এ উদ্যোগের সব খরচ বহন করবেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। খালিজ টাইমসের বরাতে জানা গেছে, শুধু নিহত স্বজনদের পরিবার নয়, যেসব ফিলিস্তিনির স্বজন ইসরায়েলি হামলায় আহত বা কারাবন্দি হয়েছেন, তাদেরও এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।