আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরোধিতা করার অভিযোগ আনা হয়েছে সংস্থাটির বিরুদ্ধে। রাশিয়ার এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।
যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ভারত ও পাকিস্তান ফিরে এসেছে সপ্তাহখানেক হলো। দুই দেশের নেতারাই সামরিক উপায়ে এবং নৈতিকতার দিক দিয়ে বিজয় দাবি করেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলে কী হয়েছিল। পরের সপ্তাহে আমরা পাকিস্তানের ইস্যু নিয়ে বিশ্লেষণ করবো। এখন ভারতের দিকে দৃষ্টি দেবো। বিশেষ করে ভারতের মিডিয়ার দিকে।
ইসরাইলের বোমা হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর সেখানে বোমা হামলা চালিয়েছে তেল আবিব। রাতভর চলে এমন নারকীয় হামলা। এর পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশেও সম্পূর্ণ অবরোধ জারি রাখা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই ঘণ্টা ফোনে কথা বলেছেন। ট্রাম্পের মতে, এটি ইউক্রেনের যুদ্ধের 'রক্তস্নান' বন্ধ করার একটি প্রচেষ্টা। সোমবার এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতীয় যেসব সংস্থা ভ্রমণ সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, সেসব সংস্থার মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ক্ষুধার্ত ২৪ লাখ ফিলিস্তিনির জন্য মাত্র ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। সোমবার ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরাইলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিওজিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান ‘আর্মি রেডিও’কে বলেন, ‘শিশুখাদ্যসহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইল হয়ে গাজায় প্রবেশ করবে’।
গাজায় ইসরাইলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ করেছেন। বিক্ষোভ আয়োজকরা বলেছেন, হেগ শহরে এক লাখের বেশি মানুষ মিছিল করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর আমরা এরকম বিক্ষোভের আয়োজন দেখিনি। সমাজের সব স্তরের মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এখানে এসেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফলপ্রসূ হবে না যদি ওয়াশিংটন তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করার ওপর জোর দেয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভাঞ্চির উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রোববার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ পুনরায় বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো নতুন চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রথমদিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এরপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেন, যেন নেতানিয়াহু ‘কাজ শেষ করতে’ পারেন।
৬০ বছর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ইসরাইলের সবচেয়ে বিখ্যাত গুপ্তচর এলি কোহেনকে। তার ব্যবহৃত আড়াই হাজারের বেশি গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যক্তিগত সামগ্রী ও প্রমাণাদি একটি গোপন অভিযানের মাধ্যমে সম্প্রতি সিরিয়া থেকে উদ্ধার করেছে ইসরাইল।
মক্কায় পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আগমন শুরু হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। মন্ত্রণালয় পবিত্র স্থানসমূহের করিডোর, গলিপথ এবং প্রাঙ্গণে ঘুমানো বা শোয়াকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে। রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত স্থানসমূহে অবস্থান করলে চলাচল আরও সহজ হয় এবং হজের ব্যস্ততম সময়ে বিপদের সম্ভাবনা কমে যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার প্রভাবশালী ব্যক্তি লরা লুমার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত এবং তিনি ‘পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’ এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
অপারেশন সিঁদুরের কথা কেন পাকিস্তানকে জানানো হয়েছিল? এই প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের ‘নীরবতা’কে হাতিয়ার করে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের কথা আগেই জানত পাকিস্তান! বিদেশমন্ত্রী এস জয়শংকরের একটি বক্তব্য নিয়ে দিন দুই ধরে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।