হোয়াইট হাউসের যে অংশটি দীর্ঘকাল ধরে ফার্স্ট লেডিদের আবাস হিসাবে ব্যবহার হচ্ছে, সেটি বর্তমানে বেশিরভাগ সময় আঁধারেই ডুবে থাকছে। কারণ স্বামী ডোনাল্ড ট্রাম্প তিন মাস আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ফার্স্ট লেডি মেলানিয়া হোয়াইট হাউসে ১৪ দিনও থাকেননি। এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার লোকচক্ষুর অন্তরালেই থাকছেন মেলানিয়া। খবর নিউ ইয়র্ক টাইমসের।
ইয়েমেন থেকে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে সতর্কতা হিসেবে ইসরাইলে সাইরেন বেজে ওঠে এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বেন গুরিয়ন ইসরাইলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এটি। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুসকে ‘বিশেষ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, এ অভিযানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি শক্ত প্রতিক্রিয়া জানায়নি, বরং একটি বড় অর্থনৈতিক শক্তির সঙ্গে সমানে সমানে মোকাবিলা করে যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটের মাঝেও জাতীয় আত্মবিশ্বাস ফিরিয়েছে।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই-বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেওয়া হয়—যার কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি।
মধ্যপ্রাচ্যে ক্রমেই একা হয়ে পড়েছে ইরান। একসময় হিজবুল্লাহ, হামাস ও হুতি গোষ্ঠীকে কেন্দ্র করে যে ‘প্রতিরোধ বলয়’ তেহরান গড়ে তুলেছিল, ইসরায়েলের ধারাবাহিক আঘাতে তা প্রায় ভেঙে পড়েছে। সিরিয়া, লেবাননের মতো এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররাও এখন আর আগের মতো পাশে নেই।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেওয়ার পর ক্ষতিগ্রস্ত মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ। ১৭ মে, ২০২৫। ছবি: রয়টার্স মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ শনিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে ধাক্কা মারলে জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে যায়। আজ রোববার এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইসরায়েল শনিবার বলেছে, তারা বাকি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দিতে গাজায় একটি বড় সামরিক অভিযান শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য একটি প্রতিনিধি দলকে কাতারে থাকতে বলেছেন। আজ রোববার এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ময়দানের যুদ্ধ আপাতত শেষ। এখন নতুন করে কূটনৈতিক লড়াই ভারত ও পাকিস্তানের মধ্যে। পেহেলগাম সন্ত্রাস ও তার পর ভারতের অপারেশন সিঁদুর নিয়ে বিশ্ববাসীর সামনে প্রচারণার জন্য ভারত সরকার সর্বদলীয় একটি প্রতিনিধি দলকে কূটনৈতিক মিশনে পাঠাচ্ছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে। খবর জিও নিউজের।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাশহুদ আহমদ খান বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় জাতীয় গৌরব এনেছে। একইসঙ্গে এটি একতা, দৃঢ় সংকল্প ও কৌশলগত দূরদর্শিতার প্রমাণ। শনিবার আয়োজিত ‘ইজহার-ই-তাশাক্কুর’ অনুষ্ঠানে তিনি বলেন, এই বিজয় আমাদের গর্বের, কিন্তু একই সঙ্গে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে— আমরা যেন অহংকারে ভেসে না যাই।
পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনে ছয়টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন কূটনৈতিক পথে ফিরেছে ভারত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে এ দাবি করা হয়েছে।
হামাস শনিবার নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবের অধীনে আরও কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা বরাতে বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছেন, হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, পাশাপাশি ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে।
বাংলাদেশের রাজনীতি ও বৈদেশিক সম্পর্কে জোরালো গুঞ্জন প্রতিবেশী দেশ মিয়ানমারের রাজ্য আরাকানের স্বাধীনতা নিয়ে। আরাকান কি আসলে জাতি সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় পূর্ব তিমুরের মতো স্বাধীন হচ্ছে? পূর্ব তিমুর ছিল ইন্দোনেশিয়ার একটি দ্বীপ রাজ্য। এটি ‘খ্রিস্টান রাষ্ট্র’ হিসেবে ২০০২ সালের ২০ মে স্বাধীনতা লাভ করে আনুষ্ঠানিকভাবে দেশটি তখন থেকে ‘ডেমোক্র্যাটিক রিপাবলিক অব তিমোর-লেস্ট’ নামে পরিচিত।
মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে তিনি সোমবার (১৯ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গেও কথা বলবেন।