পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও, এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। এ যুদ্ধে এখনো নানা প্রশ্নের উত্তর মেলেনি। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার ওপারে (এলওসি) ৯টি স্থাপনায় হামলা চালায়। এসব স্থাপনাকে জঙ্গিদের অভয়ারণ্য বলে দাবি করে আসছে। কিন্তু এ হামলার পরও অধরা রয়ে গেছে কথিত জঙ্গিরা। তাহলে কেন এ যুদ্ধ?
ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধপরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কথা উড়িয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আবারও স্পষ্ট করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হয়েছে। কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে নয়।
ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। চলতি মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এর অভিঘাত ছড়িয়ে পড়েছে কূটনীতি, বাণিজ্য এবং আঞ্চলিক জোট গঠনের নানা পরিসরে।
ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবই উপযুক্ত স্থান। বুধবার (২১ মে) এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবর ডন শেহবাজ শরিফ বলেন, সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি সরকারী মিশনে ছিলেন। কারণ সেখানে ব্যাপক ইসরাইলি সামরিক আক্রমণের ফলে মৃত্যু ও বাস্তুচ্যুতি ঘটেছে।
‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর একটি নকশা নির্বাচন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ও রাশিয়ার হুমকি প্রতিহত করার লক্ষ্যে ১৭৫ বিলিয়ন (১৭ হাজার ৫০০ কোটি) ডলারের এই উচ্চাভিলাষী প্রকল্পের নেতৃত্ব দিতে একজন ‘স্পেস ফোর্স’ জেনারেলও নিয়োগ দিয়েছেন তিনি।
ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূকম্পন কেন্দ্র বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার।
ভারত-পাকিস্তান সংঘাতে তুরস্কের ড্রোন ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। পাকিস্তান প্রতিশোধমূলক হামলার সময় ওই ড্রোন কাজে লাগায়। বিষয়টি ভারতের সামরিক বাহিনীও স্বীকার করেছে। এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি এখন আলোচনায়। এশিয়ার প্রতিরক্ষা শিল্পে দেশটি গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে তথ্য মিলেছে।
গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনো মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখনো অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে নিজের ‘বাণিজ্যিক কৌশলের’ মাধ্যমে অবদান রাখার দাবি আবারও করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বাণিজ্যের মাধ্যমে ওই সমস্যাটির মীমাংসা করেছি। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যাপিটাল জিউইস মিউজিয়ামের কাছে এ ঘটনা ঘটে। ইসরাইলি কর্মকর্তারা এটিকে ‘ইহুদিবিরোধী সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন। ঘটনাস্থল এফবিআই-এর ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছেই অবস্থিত।
টানা তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া ও ইউক্রেন। তাদের সম্মুখ যুদ্ধের গুরুত্বপূর্ণ অঞ্চল কুরস্ক। প্রাথমিকভাবে মস্কো যেটির নিয়ন্ত্রণ হারায়। সম্প্রতি হারানো অঞ্চলটিতে নিজেদের দখল পুনপ্রতিষ্ঠা করেছে রুশ বাহিনী। সেখান থেকে গত মাসে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে তারা।
বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের জন্য এক গর্বের অধ্যায় রচনা করলেন কাউন্সিলর শিবলি আলম। টেমসাইড কাউন্সিলের ৫০তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি উত্তর ইংল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে নিজের নাম লিখালেন। এ খবর দিয়েছে অনলাইন ম্যানচেস্টার ইভনিং নিউজ। ২০ মে ডুকিনফিল্ড টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।
গত কয়েক সপ্তাহ ধরে এশিয়ায় বিশেষ করে হংকং, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই দেশগুলোর হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভারতেও 'হালকা' বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ভারতে এখন ২৫৭টি রোগী রয়েছেন এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।