ভারতের ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক তছরুপের গুরুতর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বা ইডি। তদন্তকারী সংস্থার দাবি, ওই মামলায় সোনিয়া ও রাহুল দু’জনে ১৪২ কোটি টাকার অবৈধ আর্থ লাভ করেছেন, যা “প্রোসিডস অফ ক্রাইম” বা অপরাধলব্ধ সম্পত্তির মধ্যে পড়ে।
পাকিস্তানের সামরিক ইতিহাসে ‘ফিল্ড মার্শাল’ হলো সর্বোচ্চ সামরিক পদ, যা কেবল অসাধারণ সামরিক অবদান বা যুদ্ধজয়ের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। ১৯৫৯ সালে প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন, যা রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল।
হুয়াওয়ের অ্যাসেন্ড এআই চিপসসহ উন্নত চীনা চিপস ব্যবহারের বিরুদ্ধে নিজের দেশের কোম্পানিগুলোকে সতর্ক করে নির্দেশিকা জারি করেছে আমেরিকা। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের (MOFCOM) একজন মুখপাত্র বুধবার বলেছেন যে, এই মার্কিন পদক্ষেপ একতরফা হুমকির পাশাপাশি সুরক্ষাবাদের একটি আদর্শ উদাহরণ।
সিরিয়া নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া ‘সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের’ মুখোমুখি হতে পারে। বুধবার ( ২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ন্ত্রণরেখা আর আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধকালীন অবস্থান থেকে ১০ দিনের মধ্যে সেনা সরিয়ে নেবে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরার এমন সময় একে অন্যের ওপর কাঁদা ছোড়াছুড়ি অব্যাহত রেখেছে দুই দেশই। ভারতের এক সেনা কর্মকর্তার দাবি, পুরো পাকিস্তানে হামলার জন্য ভারতে যথেষ্ট সমরাস্ত্র আছে। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, দেশের নৌবাহিনী এতো শক্তিশালী যে, সমুদ্রপথে শত্রুপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে পারবে না।
ইসরায়েলের একজন শীর্ষ বিরোধী নেতা বলেছেন, তার দেশ একটি অসভ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে কারণ এখানে শখ মেটানোর মতো হত্যা করা হচ্ছে শিশুদের। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, বামপন্থী এবং বিরোধী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা যদি একটি সুস্থ দেশের মতো আচরণ করতে ফিরে না আসি, তাহলে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পথে।’
সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, ‘বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়, আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না।’ মঙ্গলবার (২০ মে) হাউস অফ কমন্সে ইইউর সাথে ইউকের "পুনঃস্থাপন চুক্তি" নিয়ে বক্তব্য প্রদানের সময় এ কথা বলেন তিনি। খবর আনাদোলুর।
ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের কারণে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অফ কমন্সে এ ঘোষণা দেন। তিনি ইসরায়েলের সামরিক পদক্ষেপকে জঘন্য ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শিক্ষা সফটওয়্যার কোম্পানি ‘পাওয়ার স্কুলের’ সাইবার সুরক্ষা ভেঙে লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ম্যাসাচুসেটসের ১৯ বছর বয়সি তরুণ হ্যাকার ম্যাথিউ লেন দোষ স্বীকার করেছেন। খবর রয়টার্সের।
বাহ্যিক চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান- এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি জানান, ইরানি জনগণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল থেকে কোনোভাবেই বঞ্চিত হবে না। সোমবার (১৯ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানায়, রাজধানী তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
দুই বছর আগে পাকিস্তানে যে দৃশ্য ছিল, সেটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর জন্য এক বিভীষিকাময় অধ্যায়। ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে সেদিন জনরোষে ফেটে পড়ে পুরো পাকিস্তান। লাহোরে এক জেনারেলের বাড়িতে আগুন, রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলা- সব মিলিয়ে সেনাবাহিনীর জন্য তা ছিল জনসমর্থনের সবচেয়ে বড় ধস। পাকিস্তানে সামরিক আধিপত্যের বিরুদ্ধে এমন তীব্র প্রতিক্রিয়া এর আগে আর কখনো দেখা যায়নি।
গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর বর্বরতা চলছেই। গত ২৪ ঘণ্টায় আরো ৮৭ লাশ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সামরিক দিক দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির পর এবার অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। সময় যত যাচ্ছে, এই যুদ্ধের অজানা অনেক তথ্য বেরিয়ে আসছে।
আদালতে দাঁড়িয়ে কাঁদলেন হলিউডের সাবেক অভিনেত্রী জেসিকা মান। কাঁদতে কাঁদতে তিনি নিউ ইয়র্কের এক জুরিকে বলছেন, হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেন কত খারাপ মানুষ ছিলেন। জেসিনা অভিযোগ করেন, ২০১৩ সালে মিডটাউনে এক হোটেল কক্ষে তাকে ধর্ষণ করেছেন হার্ভে উইনস্টেন।