স্বীকৃতি দেয়া ছাড়াই আফগানিস্তানকে হাতে রাখার চেষ্টায় ব্যস্ত ভারত, পাকিস্তান ও ইরান। ফলশ্রুতিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পার করছেন ব্যস্ত সময়। ঐতিহাসিকভাবে তিন দেশের সঙ্গেই খারাপ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে কাবুল। যেখানে নিরাপত্তার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে বাণিজ্য ও অর্থনীতি।
ভূমধ্যসাগর তীরবর্তী ছোট গাজা শহরে ক্ষুধা ও মৃত্যু ছাড়া আর কিছু নেই। সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গাজা শহরের মানুষ দেখে শুধু ক্ষুধা ও মৃত্যু। দেখে বোমার লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী, মানুষের প্রবাহিত রক্ত ও ক্ষুধার যন্ত্রণায় শুকিয়ে যাওয়া শরীরের খুলি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সতর্ক করে বলেছে, গাজা এই মুহূর্তে আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করতেই যদি যুক্তরাষ্ট্র জোর দেয়, কোনো পরমাণু চুক্তি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইতালির রোমে ওয়াশিংটন-তেহরান পঞ্চম দফার পরমাণু আলোচনাকে সামনে রেখে তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউজ বলছে, নীরবতা ভেঙে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প-নেতানিয়াহু।
ভারী বৃষ্টির কবলে ভারত। বুধবার রাত থেকে উত্তর প্রদেশে বজ্রবৃষ্টিসহ তীব্র ঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৬ জন। আরব সাগরে নিম্নচাপের কারণে উপকূলীয় রাজ্যগুলোয় জারি করা হয়েছে অতিবৃষ্টির সতর্কতা, যা চলতে পারে পুরো সপ্তাহজুড়ে। এদিকে বন্যা ও ভূমিধসে চীনের গুইঝো প্রদেশ ও অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে ৪ জন করে প্রাণ হারিয়েছেন।
ভারত যে পরাজয় বরণ করেছে তা তারা কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নয়াদিল্লি শত্রুদের কড়া জবাব দিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন দাবির পর এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় পিটিআইয়ের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোহর আলী খান অভিনন্দন জানালেও তীব্র সমালোচনা করেছেন ইমরান খান।
ট্রাম্প দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে একটি ছবি দেখান, যা তিনি শ্বেতাঙ্গ কৃষকদের হত্যার প্রমাণ হিসেবে দাবি করেন। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যার প্রমাণ হিসেবে একটি ছবি উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আসলে কঙ্গোর গোমা শহরে ধারণ করা রয়টার্সের ভিডিও ফুটেজ থেকে নেয়া হয়। ওই ভিডিওটি কঙ্গোর এম২৩ বিদ্রোহীদের হামলার পর নিহতদের দাফনের দৃশ্য দেখাচ্ছিল।
ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধ করতে বললেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবিলম্বে এসব অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাকে সহায়তা দিতে হবে, যাতে দ্রুত খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে পারে।”
এবার প্রকৃতির নির্মমতার কবলে পড়েছে জম্মু ও কাশ্মীর। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উপত্যকায় তাপমাত্রা ৫৭ বছরের রেকর্ড ভেঙেছে। শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট বলছে, এ বিরোধিতা এখন মূলত কিছু রক্ষণশীল রাজনীতিক ও ইসরাইলপন্থি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ।
গত বছরের নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল লেবাননের সঙ্গে প্রায় ৩২০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লেবাননের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এতে অন্তত ২০০ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদেশি শিক্ষার্থীদেরও অন্যত্র চলে যেতে বলা হয়েছে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে পারে।
গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়াসিস। জেনেভায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ইসরায়েলের নিজের স্বার্থেই এখন শান্তি প্রয়োজন।’
বাংলাদেশ, চীন ও আফগানিস্তানকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার (২২ মে) এ কথা বলেন। তিনি বলেন, এ তিনটি দেশকে নিয়ে জোট গঠনে পাকিস্তানের অবশ্যই এগিয়ে যাওয়া উচিত।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ১২শ’র ও বেশি ইসরাইলি নিহত হন।
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্যও।