এখন থেকে ঠিক ৮০ বছর আগে যুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক বোমা ব্যবহৃত হয়। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে ‘লিটল বয়’ নামে পারমাণতিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। মুহূর্তে ধ্বংস হয়ে যায় পুরো শহর। হামলার সঙ্গে সঙ্গে প্রাণ হারায় ৭৮ হাজার মানুষ। খবর বিবিসির।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করার মার্কিন উচ্চাকাঙ্ক্ষার অংশ এটি। পলিটিকোর মতে, নাসার ভারপ্রাপ্ত প্রধান চীন এবং রাশিয়ার অনুরূপ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন—এই দুটি দেশ চাঁদে একটি কিপ-আউট জোন ঘোষণা করতে পারে। তার আগেই চাঁদের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র।
আমেরিকার সরকারি স্কুলের শিক্ষার্থীরা আবারও খেলাধুলার পোশাক পরে মাঠে নামতে যাচ্ছে প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্টে অংশ নিতে, যা প্রায় এক দশক আগে বন্ধ হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে এ পরীক্ষাটি আবার চালুর ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট এবং প্রেসিডেনশিয়াল ফিটনেস অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে পুন:স্থাপন করা হচ্ছে। এটি একটি দারুণ ঐতিহ্য ছিল, এবং আমরা সেটি ফিরিয়ে আনছি।’
ভারত বাংলাভাষী মুসলমানদের বহিষ্কার করছে, নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, আটক করছে, সর্বোপরি বাংলাদেশে পুশইন করছে। মুসলমানদের এই দমন-পীড়নের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে বিজেপির মুসলিম বিদ্বেষী রাজনীতি এবং গণমাধ্যমে মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করে ব্যাপক প্রচারণা। আল জাজিরায় প্রচারিত এক তথ্যচিত্রে এমনটাই দাবি করা হয়েছে। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, ঠিক কী কারণে ভারতের মুসলমানরা নির্যাতন এবং দেশ থেকে বহিষ্কারের শিকার হচ্ছেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। সেখানে তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল- পিএমএলএন’এর প্রধান নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ইরানি প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
জাতিসংঘ প্রতিবছর হাজারেরও বেশি প্রতিবেদন তৈরি করে। কিন্তু এর অধিকাংশই বাস্তবে পাঠকের চোখে পড়ে না। সম্প্রতি প্রকাশিত এক অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির নিজস্ব এই পর্যবেক্ষণে বলা হয়েছে, অপ্রয়োজনীয় সভা ও অপ্রাসঙ্গিক প্রতিবেদনের ভারে জাতিসংঘ কার্যত নতজানু হয়ে পড়েছে।
জনগণকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈশ্বিক অর্থনীতির চড়াই-উতরাইয়ের মাঝে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে কানাডা। শনিবার দেশেটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন, কানাডা একটি কঠোর সীমারেখা টেনেছে এবং তা বজায় রাখা হবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। এরআগে গত ২৯ জুলাইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কানাডা থেকে এখনো ইসরাইলে সামরিক সরঞ্জাম যাচ্ছে। এমন দাবিও প্রত্যাখ্যান করা হয়েছে বিবৃতিতে। প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে পররাষ্ট্রমন্তী বলেন, এতে প্রকৃত তথ্যকে মারাত্মকভাবে বিকৃত করা হয়েছে।
গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসের স্পষ্ট কথা। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় প্রধান শর্তগুলোর মধ্যে ইসরাইল হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণের শর্ত দিয়েছে। এর প্রেক্ষিতে হামাস ওই মন্তব্য করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইহুদি হলোকাস্ট অস্বীকারের মতো ঘৃণ্য ঘটনা পৃথিবীতে খুব বেশি নেই। যারা এটি অস্বীকার করে, তারা বলে এটি আদৌ ঘটেনি, আর যদি ঘটেও থাকে, মৃতের সংখ্যা খুবই সামান্য ছিল, কিংবা গ্যাস চেম্বার বলে কিছু ছিল না। তারা পরিমাপ ও তথাকথিত ডাটার মাধ্যমে এসব দাবি তুলে ধরেছে। তাদের দাবি, হলোকাস্ট ছিল একটি ষড়যন্ত্র- ক্ষতিপূরণ আদায় ও সহানুভূতি অর্জনের হাতিয়ার।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন যাওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখল নেওয়া, পরে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ, অতঃপর গণতন্ত্রের জন্য দশকের পর দশক ধরে লড়ে যাওয়া—মোটাদাগে এটিই হচ্ছে মিয়ানমারের ইতিহাস। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর ৫০ বছরেরও বেশি সময় ধরে সেনাশাসনের অধীনে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। শুরুতে সংসদীয় গণতন্ত্রের পথে হাঁটলেও নানা কারণে হোঁচট খেয়েছে একসময়ের বার্মা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে নিপীড়ন ও দমনের শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। এবার রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের ওপর নতুন করে নিপীড়ন ও দমননীতি আরোপ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
৭ মে ২০২৫, মধ্যরাতের ঠিক পরে, পাকিস্তান বিমানবাহিনীর অপারেশন্স রুমে রেড লাইট জ্বলে উঠে। যেগুলো দেখাচ্ছিল ভারত সীমান্তে একাধিক সক্রিয় ভারতীয় যুদ্ধবিমান অবস্থান করছে। ভারত হামলা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে গত কয়েকদিন ধরেই অপারেশন্স রুমের ঠিক পাশে একটি মাদুরে ঘুমাচ্ছিলেন পাক বিমানবাহিনীর প্রধান জাহির সিধু।
বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের তীব্র হচ্ছে স্নায়ুযুদ্ধের আবহ। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে ক্রেমলিন পাত্তা না দেওয়ায়, দুই দেশের মধ্যকার উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। এই টানাপড়েনের বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে সামরিক প্রস্তুতিতে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জুরি শুক্রবার টেসলাকে এই জরিমানার নির্দেশ দেন। ২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কোম্পানির ‘অটোপাইলট’ চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।