পাকিস্তানের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আক্রমণাত্মক জেড-১০এমই হেলিকপ্টার। শনিবার দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সমন্বিত যুদ্ধক্ষেত্রের প্রতিক্রিয়া’ জোরদার করার জন্য এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য সংগ্রহ করতে আরো গিয়ে দুদিনে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তা বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান প্রাণহানি এবং আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গিয়ে নিহত হচ্ছেন।
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন। শুক্রবার (১ আগস্ট) দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার বিষয়ে সওয়াল করলো হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কথায়, মিস্টার প্রেসিডেন্টের হস্তক্ষেপে তো প্রায় প্রতিমাসেই একটা করে শান্তিচুক্তি হচ্ছে। আন্তর্জাতিক নানাবিধ শান্তিচুক্তিতে মিস্টার প্রেসিডেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বহুবার মনোনয়ন দেয়া হলেও তিনি এখনো ওই পুরস্কার পাননি। অথচ মিস্টার প্রেসিডেন্ট মধ্যস্থতা না-করলে কিন্তু থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্ত দ্বন্দ্বও সহজে মিটত না।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের আমলে গড়ে প্রতিদিন ৮ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের প্রথম সাত মাসে ১,৭০৩ জন ভারতীয়কে আমেরিকা থেকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা পূর্ববর্তী বাইডেন প্রশাসন এবং ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরের চেয়ে তিনগুণ বেশি।
রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করলে সেটিকে "ভালো পদক্ষেপ" বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেন, “আমি শুনেছি ভারত রাশিয়া থেকে আর তেল কিনছে না। যদি সত্যি হয়, তবে এটা ভালো সিদ্ধান্ত।” এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা আপাতত রুশ তেল কেনা বন্ধ রেখেছে। তবে এই তথ্যের নিশ্চিত প্রমাণ মেলেনি।
ভারতকে ‘মৃত অর্থনীতি’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে খুব কম ব্যবসা করে। কারণ তাদের শুল্ক অনেক বেশি। বৃহস্পতিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। খবর ফিনান্সিয়াল টাইমসের।
মায়ানমারের সামরিক জান্তা দেশটির দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। পাশাপাশি তারা চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে ডিসেম্বরের কত তারিখে নির্বাচন সে বিষয়ে কিছু জানায়নি। খবর দ্য গার্ডিয়ানের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে, যা দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা করে—এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
কাশ্মীরের পহেলগাঁও হামলা এবং ভারতের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন সিদুঁর’ নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও এমপি জয়া বচ্চন। ভারতীয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য বুধবার (৩০ জুলাই) রাজ্যসভায় রিতিমত ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘যখন এত নারী বিধবা হলেন, তাদের মাথার সিদুঁর মুছে গেল, তখনই কেন সামরিক অভিযানের নাম রাখা হলো অপারেশন সিদুঁর?’
মিয়ানমারে সম্ভাব্য নির্বাচনের যে পরিকল্পনা ক্ষমতাসীন সামরিক সরকার ঘোষণা করেছে—সেই পরিকল্পনার সমালোচনা, প্রতিবাদ কিংবা নির্বাচন বানচালের জন্য কোনো পরিকল্পনা করলেই গ্রেফতার হতে হবে। বুধবার (৩১ জুলাই) এমন একটি আইন পাশ করেছে জান্তা।
ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। খবর আল জাজিরার। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার।
ইরানের বিরুদ্ধে ২০১৮ সালের পর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরান ও রাশিয়ার হয়ে ‘অস্থিতিশীল তৎপরতায়’ অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে।
ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)। মোট পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। হুতিদের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।
গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান ও ড্রোন হামলায় বুধবার কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭৭ জনই মানবিক সাহায্য পাওয়ার জন্য জড়ো হয়েছিলেন। একটি ভয়াবহ হামলায় ইসরাইলি বাহিনী জিকিম ক্রসিংয়ে খাদ্য সহায়তা গ্রহণ করতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ৬৪৮ জন আহত হন। ওই এলাকা দিয়ে উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। খবর জিও নিউজের। ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।