| ০১ মার্চ ২০২৬
সকল খবর

`নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাবো।

বিস্তারিত...

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় বৃহস্পতিবার

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সংক্রান্ত রিভিউয়ের রায় আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) ঘোষণা করবেন আপিল বিভাগ। আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি শেষে, গত ৩০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য ৬ আগস্ট তারিখ নির্ধারণ করেছিলেন। তবে পরে বুধবার (৬ আগস্ট) সর্বোচ্চ আদালত রায়ের জন্য এক দিন পিছিয়ে ৭ আগস্ট নির্ধারণ করেন। রিভিউ শুনানিতে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে রিভিউ আবেদনের শুনানি করেন ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাডভোকেট প্রবীর নিয়োগী।

বিস্তারিত...

নির্বাচনের প্রস্তুতি দেখতে ইইউ দল ঢাকায় আসছে ১৮ সেপ্টেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী ১৮ সেপ্টেম্বর। ইইউর এই পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন এবং দলটি আগামী ৭ অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে বলে কালবেলাকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

বিস্তারিত...

মানিকমিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে

আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে। পোস্টে বলা হয়, ছত্রিশ জুলাই—গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ‍্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল।

বিস্তারিত...

দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরে ঠিক করা সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে। ১ বছরে তা ঠিক করা সম্ভব নয়। রোববার (৩ আগস্ট) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

৫ আগস্ট মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’

এক বছর পর আবারও ফিরে এসেছে ৫ আগস্ট— গণঅভ্যুত্থান ক্যালেন্ডারের ‘ছত্রিশ জুলাই’। এই দিনেই বিকেলেই প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। আজ (রোববার, ৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘ছত্রিশ জুলাই— গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল এই দিনে।

বিস্তারিত...

প্রেস সচিবকে নিয়ে অপপ্রচার শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট জানিয়েছে, কালের কণ্ঠ-এর একটি ফটোকার্ডে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি।’

বিস্তারিত...

পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় খাগড়াছড়িসহ সারাদেশের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রোববার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিস্তারিত...

শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার।

বিস্তারিত...

দুটি গুরুত্বপূর্ণ তারিখের একটিতে নির্বাচনের সময় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

দুটি গুরুত্বপূর্ণ তারিখ সামনে রেখে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট অথবা ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের দিন ৮ আগস্টকে নির্বাচনের সময় ঘোষণা করার দিন হিসেবে বেছে নিতে পারেন প্রধান উপদেষ্টা।

বিস্তারিত...

এক দফা ঘোষণার ঐতিহাসিক ৩ আগস্ট, ৪৮ ঘণ্টায় শেষ স্বৈরশাসনের অধ্যায়

আজ ঐতিহাসিক ৩ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহিদ মিনারে লাখো জনতার সামনে একদফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যার ৪৮ ঘণ্টার ব্যবধানে গুড়িয়ে যায় স্বৈর সরকারের মসনদ। স্মৃতির মিনার সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুনে। মিনার চত্তরের সীমানা ছাড়িয়ে, লাখো কণ্ঠে ক্ষুব্ধ উচ্চারণ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে।

বিস্তারিত...

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

রাজধানী ঢাকায় তিন সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় ১৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, ৮ হাজারের সঙ্গে ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন কর বে। এর বাইরেও সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ০.২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে নিম্নাঞ্চলে ঢুকছে পানি। বন্যার আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষজন। এদিকে পানি নিয়ন্ত্রণে ৪৪টি জলকপাট খুলে রেখেছেন তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. শমশের আলীর ইন্তেকাল

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত...

আগস্ট মাসে যেভাবে পেতে পারেন টানা পাঁচ দিনের ছুটি

সরকারি-বেসরকারি চাকরিজীবীরা চলতি আগস্ট মাসে টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন। মাত্র দুদিনের ছুটি নিলেই মিলবে বিরাট এই সুযোগ। এরই মধ্যে জানা গেছে, আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ