ভারত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হয়ে থাকে আমেরিকায়। যদিও সম্প্রতি বিমানবন্দর থেকেই কয়েক কোটি টাকার আম ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। ডকুমেন্টেশনের অনিয়মের কারণে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে মার্কিন কর্তৃপক্ষ ভারত থেকে কমপক্ষে ১৫টি আমের চালান প্রত্যাখ্যান করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ও ৯ মে নবি মুম্বইতে নির্দিষ্ট দপ্তরে রপ্তানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল।
ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সোমবার (১৯ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোটভাই ছিলেন মোহাম্মদ সিনওয়ার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। রোববার দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে এমন দাবি করেন তিনি।
সিরিয়ায় ১৪ বছর পর পুনরায় কার্যক্রম শুরু করার পরিকল্পনা ঘোষণা করছে বিশ্বব্যাংক। সৌদি আরব ও কাতার সিরিয়ার বকেয়া ঋণ পরিশোধ করায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার সঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এর ফলে সিরিয়া উন্নয়ন ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা থেকে বঞ্চিত হয়ে আসছিল।
পর্তুগালের ভোটাররা আজ রোববার তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন। ভোটে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করেই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। লিসবন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান। রোববার (১৮ মে) দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ, রোববার (১৮ মে) দ্য নিউজ-এর বরাতে।
পাকিস্তান কোনো হিংসাত্মক দেশ নয়, বরং শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এমনটাই জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার (১৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন- এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারী হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে 'অপারেশন সিন্দুর' শুরু হওয়ার পর থেকে ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রেক্ষাপটে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি কঠোর সতর্ক বার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, 'যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।'
আজ রোববার (১৮ মে) ভ্যাটিকান সিটিতে নতুন পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে গ্রেপ্তারের ভয়ে তিনি সেই অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত বাতিল করেছেন।
সম্প্রতি ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের ভেতরে কিছু নির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালায়। এ অভিযানের সময় ভারতের ফ্রান্স-নির্মিত রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের চীনা নির্মিত চেংডু জে-১০ যুদ্ধবিমান দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা দাবি করছেন। সুইসভিত্তিক একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ফিলিস্তিনি এ ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে বিশ্বের সবচেয়ে আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। তারা জাতিসংঘকে এ বিষয়ে একটি রেজ্যুলুশন আনার অনুরোধ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফিনল্যান্ডের ইউরা এলাকায় মাঝ আকাশে দুইটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শনিবার এ দুর্ঘটনা ঘটে। দুটি হেলিকপ্টারই এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসঙ্গে যাত্রা করেছিল এবং ফিনল্যান্ডের পাইকাজারভির দিকে যাচ্ছিল। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী, একটি হেলিকপ্টারে ছিল দুইজন আর অন্যটিতে তিনজন।
ইসরাইলের নতুন করে ভয়াবহ হামলার মধ্যেই হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে আরও জিম্মি মুক্তি দিতে চেয়েছে। শনিবার কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহা’য় এ নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, ৬০ দিনের যুদ্ধবিরতিতে ৯ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে ইসরাইলকে।
লিবিয়ার অন্যতম প্রভাবশালী মিলিশিয়া নেতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত আবদেল ঘানি আল-কিকলি নিহত হওয়ার পর রাজধানী ত্রিপোলিতে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র।