ফেডারেল আমলাতন্ত্র হ্রাস এবং পুনর্গঠনের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার পর ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন।
ইরানের রাজধানী তেহরানে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। মঙ্গলবার এআরওয়াই নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। মঙ্গলবার (২৭ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটি জানিয়েছে, মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। মঙ্গলবার (২৭ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার মুসলমানরা এবার ঈদুল আজহা উদযাপন করবেন আগামী ৭ই জুন, শনিবার। এই ঘোষণা দিয়েছেন দেশটির শাসক পরিষদের সহকারী সচিব দাতুক মোহাম্মদ আসেরাল জুসমান। দেশটির সরকারি গণমাধ্যম বারনামা জানিয়েছে, রেডিও টেলিভিশন মালয়েশিয়া (আরটিএম) গত রাতে প্রচারিত এক ঘোষণায় এ খবর জানিয়েছে।
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামী ৬ই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)।
আবারও কানাডা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমে কানাডা বিনামূল্যে যুক্ত হতে পারবে। তবে এক্ষেত্রে তিনি শর্ত জুড়ে দেন। বলেন, তারা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে এতে যোগ দিতে পারবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সীমান্তের অন্যপাশ থেকে উড়ে আসা গোলার আঘাতে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা মুহাম্মদ ইকবাল গত ৭ মে সকালে নিহত হন। আগের দিনই পেহেলগামের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তান অবশ্য পহেলগামের হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৬৯ জন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে এই নিহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আলজাজিরার।
দেখতে অবিকল ফাইটার জেট, কিন্তু চালকবিহীন! পঞ্চম প্রজন্মের এমন এক আকাশযান উদ্ভাবন করেছে তুরস্ক। যা ছুটতে পারে শব্দের চেয়ে বেশি গতিতে। আধুনিক কমব্যাট মিশনে এটি যুদ্ধবিমানের ভূমিকা পালনে সক্ষম বলে দাবি আঙ্কারার। সম্প্রতি সফল পরীক্ষাও চালিয়েছে বায়কারের তৈরি মানুষবিহীন এই আকাশযান- কিজিলেলমা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সকালে সবাই আনুষ্ঠানিক ফটোসেশানে অংশ নেন। সম্মেলনের প্রথম দিনটি নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও সেশন অনুষ্ঠিত হবে। স্থানীয় সকাল ৮টা ৩০ মিনিটে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ৯টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন।
ফের বোমাতঙ্ক তাজমহলে। শনিবার (২৪ মে) সকালে কর্তৃপক্ষের কাছে বোমা বিস্ফোরণে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকির ইমেইল আসে। মেইল পাওয়ার পরই তাজমহলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। রোববার এই খবর প্রকাশিত হয়। ভারতের পুলিশ জানিয়েছে, তাজমহল চত্বরের একাধিক জায়গায় তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাব্বুক শঙ্কর নামে অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির নামে কেরলা থেকে ওই মেইলটি করা হয়েছিল।
এবার হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে এ খুতবা দেবেন তিনি। সেদিন তার ইমামতিতে নামাজও আদায় করবেন হাজীরা। শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম।
ইসরায়েলি বাহিনী গাজার একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করে অন্তত ১৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন শিশু, রেড ক্রসের দুই কর্মী, এক সাংবাদিক এবং গাজার ১১ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।
গায়ানা বর্তমানে বিশ্বের একমাত্র দেশ হিসেবে খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতার স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘নেচার ফুড’-এ। এতে বলা হয়েছে, বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে গায়ানাই একমাত্র দেশ, যে নিজের জনগণের খাদ্য চাহিদা পূরণে শতভাগ সক্ষম।