মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ঘোষণা করেছেন, আগামী জুন মাসে তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। রোববার মোস্তা শহরে এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। তিনি জানান, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ নেতৃত্বে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে,এই স্বীকৃতি ঘোষণা করা হবে। সেখানে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হবে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়া যা ভারত উপমহাদেশ নামেও পরিচিত। মূলত সাংস্কৃতিক-ভাষাগত মেলবন্ধন ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ অঞ্চল এটি। এই অঞ্চলে ভূরাজনীতিক দ্বন্দ্ব, সীমান্ত সংঘাত, জাতীয়তাবাদের উত্তাপ-উম্মাদনা, ধর্মীয় দাঙ্গা-হানাহানি থাকলেও যুগে যুগে প্রেম-ভালোবাসা সেইসব বিভাজন-সংঘাতকে টপকে আন্তঃসীমান্ত বিয়ের পাশাপাশি আন্তঃধর্ম বিয়ের মাধ্যমে এক অনন্য মানবিক সম্পর্ক সৃষ্টি করেছে।
মিয়ানমারের কারেন রাজ্যে বিদ্রোহীদের হামলার মুখে ৬২ জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে। মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের কাছে এক চেকপয়েন্টে আক্রমণ করার পর এসব সেনা থাইল্যান্ডে পালিয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি
গাজায় তীব্র স্থল আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। উপত্যকাজুড়ে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা, যা ইসরাইলের গোটা ‘স্থায়ী’ বা ‘পেশাদার’ (রিজার্ভ ফোর্স থেকে আলাদা) সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া আমদানি করা সব আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। আগামী ১ জুন থেকে প্রস্তাবিত ওই শুল্ক কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ হওয়ার পর হংকং জানিয়েছে, তারা বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে। চীনের হংকং শহর জানিয়েছে, তারা এখন আরও বেশি বিদেশি শিক্ষার্থী নিতে প্রস্তুত। হংকংয়ের শিক্ষা সচিব ক্রিস্টিন চোই বলেন, বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা খোলা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তাদের পাশে থাকব।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত পঞ্চম দফার পরমাণু আলোচনা শুক্রবার ওমানের মধ্যস্থতায় রোমে অনুষ্ঠিত হয়েছে। উভয়পক্ষ আলোচনা ‘গঠনমূলক’ বললেও কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি মূল ইস্যু এই আলোচনা বারবার অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন নয়, চাপা পড়ে যাচ্ছে মানবতা, হারিয়ে যাচ্ছে শিশুরা। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খান ইউনুসে এক চিকিৎসক ড. আলা আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছেন। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় চার বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।
রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই শনিবার একযোগে আরও ৩০৭ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর আগের দিনও উভয় পক্ষ ৩৯০ জন যোদ্ধা ও বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল। এভাবে এক সপ্তাহান্তে দুই পক্ষ মিলিয়ে এক হাজারের বেশি বন্দি মুক্তি দিতে যাচ্ছে, যা গত তিন বছরের মধ্যে সর্ববৃহৎ বন্দি বিনিময়।
এ বছরে হজযাত্রীরা দেখতে পাবেন আরও উন্নত ও আরামদায়ক হাঁটার পথ। সৌদি আরবে রাবার অ্যাসফল্ট নামে একটি পরিবেশবান্ধব প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামিরা মসজিদ থেকে আরাফাতের আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত রাস্তায় রাবার অ্যাসফল্ট প্রযুক্তির ব্যবহার শতকরা ৩৩ ভাগ বৃদ্ধি করা হয়েছে।
আগামীকাল অনুষ্ঠিতব্য ৪৬তম আসিয়ানের মূল সম্মেলনের ফাঁকে আজ বসেছে ২৫তম আসিয়ান ইকোনমিক কমিউনিটি কাউন্সিল (এইসিসি)-এর বৈঠক। বৈঠকে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ১১টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মূল ফোকাস ছিল একে অপরের মধ্যে আরও গভীর সহযোগিতা গড়ে তোলা।
রাতভর বৃষ্টিতে কার্যত তলিয়ে গেছে দিল্লি। রাস্তাঘাট পানির নিচে। গাছপালা উপড়ে পড়েছে। বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটেছে। দিল্লি ও আশপাশের এলাকায় শনিবার দিবাগত রাতভর ভারি বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাসের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মোতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট এবং দীন দয়াল উপাধ্যায় মার্গ এলাকায় ব্যাপক আকারে পানি জমে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পাকিস্তান জাতিসংঘকে সতর্ক করেছে। বলেছে, ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে ২৪ কোটি মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে ‘সশস্ত্র সংঘাতে পানিসম্পদ রক্ষা’ বিষয়ক আলোচনায় পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন এই উদ্বেগ প্রকাশ করেন।
তীব্র সংঘাত আর দীর্ঘ বিচ্ছেদের পর অবশেষে এক টেবিলে বসলো তুরস্ক ও সিরিয়া। শনিবার(২৪ মে) ইস্তানবুলে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ওপর জোর দেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।