| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু, একতরফা সিদ্ধান্তের অধিকার নেই ভারতের: পাকিস্তান সেনাবাহিনী

কাশ্মীর ইস্যুকে একটি আন্তর্জাতিক বিরোধ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, এই বিষয়ে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু—যেখানে পাকিস্তান, ভারত এবং চীন প্রত্যক্ষভাবে জড়িত। তাই এই সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের মতামতের ভিত্তিতেই হতে হবে।

বিস্তারিত...

গাজায় পারমাণবিক হামলার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের

গাজায় পারমাণবিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওই সদস্য এমন কথা বলেন।

বিস্তারিত...

১৩০০ মুসল্লিকে হজের বিশেষ আমন্ত্রণ সৌদি বাদশাহর

বিশ্বের ১০০টি দেশের ১৩০০ জন মুসল্লিকে পবিত্র হজ পালনের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ আমন্ত্রণ জানিয়েছেন। তারা সৌদি সরকারের অতিথি হিসেবে হজ পালনের সুযোগ পাবেন। এ উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ড. আবদুলাতিফ আল আশশেখ জানান, এই কর্মসূচি ইসলামী উম্মাহর প্রতি সৌদি নেতৃত্বের দায়িত্ববোধের প্রতিফলন।

বিস্তারিত...

আবুধাবিতে রেকর্ড ৫০.৪ ডিগ্রি তাপমাত্রা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। মে মাসে এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। মরুভূমি অধ্যুষিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এই দেশে কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার জুমার নামাজে অংশ নেয়া অনেক মুসল্লি অসুস্থ বোধ করেন।

বিস্তারিত...

পঞ্চম দফায় পরমাণু ইস্যুতে আলোচনা করলো ইরান-যুক্তরাষ্ট্র

পরমাণু কর্মসূচি নিয়ে ইতালির রোমে পঞ্চম দফায় আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় দুপুর ১টায় ওমানের মধ্যস্ততায় পঞ্চম দফায় এই আলোচনা হয়। খবর গার্ডিয়ানের।

বিস্তারিত...

ইইউভুক্ত দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের ওপর এবার ৫০ শতাংশ সম্পূরক শুল্কারোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও, আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ কথা জানান ট্রাম্প নিজেই। আগামী পহেলা জুন থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে বলে হুঁশিয়ারি তার। ট্রাম্পের এ ঘোষণার পর থেকে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর। এছাড়া নিম্নমুখী ডলারের দরও।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭৬ জন নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমাবর্ষণ অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়বে।

বিস্তারিত...

হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখে, আপাতত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত

ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন এক বিচারক। আদালতের এই সাময়িক স্থগিতাদেশ এসেছে হার্ভার্ডের দায়ের করা একটি মামলার পর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিশ্ববিদ্যালয়টি বলেছে, বৃহস্পতিবার প্রশাসনের বিদেশি শিক্ষার্থীদের নিষিদ্ধ করার সিদ্ধান্তটি আইন ও মতপ্রকাশের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন।

বিস্তারিত...

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দি মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

২০২২ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে হওয়া চুক্তির অংশ হিসেবে ওই বন্দি বিনিময় করলো দুই দেশ। উভয় দেশই ১ হাজার বন্দি বিনিময়ে সম্মতি দিয়েছে এবং আগামী দিনে আরও বেশি বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে হুমকিমুক্ত বাণিজ্য চুক্তি চায় ইইউ

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্মানভিত্তিক, হুমকিমুক্ত বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ কথা জানিয়েছেন সংস্থাটির বাণিজ্য বিষয়ক কমিশনার মারোস সেফচোভিচ। তার এই বক্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা সব পণ্যের ওপর শতকরা ৫০ ভাগ শুল্ক আরোপ করার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল

যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়ার ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যা একটি বড় ধরনের নীতিগত পরিবর্তন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই পদক্ষেপ নেয়া হলো এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন বিনিয়োগের পথ উন্মুক্ত হলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিস্তারিত...

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

বিদেশি ছাত্র ভর্তির ক্ষমতা বাতিল করার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এর ফলে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ আরও তীব্র হল। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। বোস্টন আদালতে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।

বিস্তারিত...

দ. আফ্রিকায় স্বর্ণখনিতে আটকা ২৮৯ শ্রমিক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এক স্বর্ণখনি ধসে ২৮৯ জন শ্রমিক আটকা পড়েছেন। আটক শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আজ শুক্রবার দেশটির মাইনিং এবং ধাতু প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

বিস্তারিত...

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

টানা ১১ সপ্তাহের অবরোধের পর অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। বৃহস্পতিবার (২২ মে) জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক গাজার দক্ষিণ-পূর্ব সীমান্তের কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশ করে। খবর বিবিসির। ইসরায়েলের সামরিক বাহিনীর অধীনস্থ সংস্থা ‘কোগাট’ নিশ্চিত করেছে, এ ত্রাণগুলো গাজার উদ্দেশে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

বিশেষ অভিযানে তুরস্কে গ্রেপ্তার ৬৫ সেনা-পুলিশ সদস্য

তুরস্কে এক বিশেষ অভিযানে দেশটির সেনাবাহিনীর ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৯ জন পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয় যাদের বেশিরভাগই ইস্তাম্বুলে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ৬টায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। খবর-এএফপি

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ