| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ইরান ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনাবাহিনী সোমবার এ বিষয়ে সতর্ক করে বলেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

বিস্তারিত...

ইসরাইলে ইরানের হামলায় নিহত ১০, আহত দুই শতাধিক

ইসরাইলের তেলআবিব, হাইফাসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা দুই শতাধিক।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠাচ্ছে বৃটেন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বৃটেন। এ কথা জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ইরানের হুমকির পরও তিনি ইসরাইলকে প্রতিরক্ষায় সহায়তা করার সম্ভাবনা নাকচ করেননি। তবে এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, ইসরাইলের পক্ষে অবস্থান নিলে যুক্তরাষ্ট্র, বৃটেন ও ফ্রান্সের আঞ্চলিক ঘাঁটিগুলো টার্গেট করা হতে পারে।

বিস্তারিত...

এক দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ, দর্শক মুসলিম দেশগুলো

মোসাদ। ইসরাইলের একটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। এ সময়ে ইরানে যে হামলা চালাচ্ছে ইসরাইল, তার বড় অংশে ভূমিকা আছে এই গোয়েন্দা সংস্থার। ১৩ই জুন শুক্রবার শেষ রাতে ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। এতে ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সঙ্গে যুক্ত হয় মোসাদ এজেন্টরা। তারা রাজধানী তেহরানেই বছরের পর বছর গোপন ঘাঁটি স্থাপন করে চোরাই পথে অস্ত্রের মজুদ গড়ে তোলে সেখানে।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সীমিত ক্ষতি, তেজস্ক্রিয় লিক নিয়ন্ত্রণে

শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণুকেন্দ্র লক্ষ্য করে বিমানহানা চালিয়েছে ইসরাইল। তার পর থেকেই ওই পরমাণুকেন্দ্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করে। ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার ও শনিবার ইসরাইলি হামলায় ইরানের ফোরদো এবং নাতানজে পারমাণবিক শক্তি স্থাপনাগুলোর সীমিত ক্ষতি হয়েছে।

বিস্তারিত...

মার্কিন স্বার্থে হামলা চালালে ইরানকে অভাবনীয় শক্তিতে জবাব দেয়া হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরাইল সংঘর্ষে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শনিবার দিবাগত রাতে ইরানে যেসব হামলা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।

বিস্তারিত...

সাবেক সিরিয়ান কমান্ডারের দাবি: মার্কিন সাংবাদিক অস্টিনের মৃত্যুদণ্ড কার্যকর

নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে দাবি করেছেন সাবেক সিরিয়ান কমান্ডার মেজর জেনারেল বাসাম আল হাসান। তিনি বলেছেন, সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, বাসাম আল হাসান পাবলিকান গার্ডসের একজন সাবেক কমান্ডার ছিলেন এবং তিনি আসাদ সরকারের ঘনিষ্ঠদের মধ্যেও একজন ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এনডিএফ) চিফ অব স্টাফ ছিলেন।

বিস্তারিত...

মোদিকে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ, শিখ নেতাদের ক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে অটোয়া। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার শিখ কমিউনিটির নেতারা। এর আগে কানাডার পুলিশ সতর্ক করে যে, ওই শিখদের জীবন ঝুঁকিতে আছে এবং এর জন্য ভারত সরকার দায়ী। উল্লেখ্য, ভারত জি-৭ এর সদস্য নয়। তবে তাকে অতিথি হিসেবে ওই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

ইরানের সামনে বিকল্প কী? পারমাণবিক অস্ত্র তৈরি!

ইসরাইলের হামলার জবাবে ইরান ভয়াবহ পাল্টা হামলা চালালেও দৃশ্যত বড় কোনো অর্জন এখনও নেই তাদের। তারা ইসরাইলের কোনো বড় সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা বা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের যেমন শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন, ইসরাইলে তেমনটি ঘটেনি। তবে ইরানের হামলায় ভয়াবহ ক্ষতি হয়েছে ইসরাইলে।

বিস্তারিত...

ইসরাইল আক্রমণে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’

ইরান দাবি করেছে ইসরাইলের ওপর হামলায় তারা নতুন ধরণের নির্দেশনাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার রাতভর হামলার সময় ইসরাইলে ‘হাজ কাসেম’ নামের গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

বিস্তারিত...

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের কোলে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থানের কেদারনাথ মন্দির দর্শন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সোয়া ৫টা নাগাদ। আরিয়ান অ্যাভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও এক শিশুসহ ছয় পূণ্যার্থী ছিলেন। এরা সকলেই মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা।

বিস্তারিত...

একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

তেলের বাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় শুক্রবার (১৩ জুন) একদিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে ৭ শতাংশ বেড়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা জোরদার হয়েছে। খবর রয়টার্স

বিস্তারিত...

ইরান-ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে যে প্রভাব পড়বে অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান টানাপোড়েন নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবারের উত্তেজনা যেন একেবারে বিস্ফোরণের মুখে। পারমাণবিক ঝুঁকির ভয়, আকাশপথে যুদ্ধবিমানের চক্কর, বন্ধ হয়ে যাওয়া বাণিজ্যপথ সব মিলিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চরম অনিশ্চয়তা। এরই মধ্যে তেলের দাম বাড়ছে, স্বর্ণের বাজার উর্ধ্বমুখী, আর বিশ্বব্যাপী শেয়ারবাজারে নেমে এসেছে ভয়ানক চাপ।

বিস্তারিত...

নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে, ভারত তাকে সমর্থন ও উৎসাহও দিচ্ছে: প্রিয়াঙ্কা

জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন। ইকোনমিক টাইমস শনিবার (১৪ জুন) এক্স (পূর্বে টুইটার)-এ দেয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন, এই সিদ্ধান্তের কোনও নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় দুদিনে ৯০ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৯০ জন নিহত এবং ৬০৫ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নিহতের আসল সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা এমন এলাকাগুলোতে রয়েছে, যেগুলো অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের জন্য এখনো অনিরাপদ।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ