| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ইরানের পাল্টা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরাইলিরা

তেহরানে হামলার জবাবে ইরান ইসরাইলে পাল্টা হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপারশপগুলোতে দ্রুত খাদ্য ও পানি ফুরিয়ে যাচ্ছে। মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে। গত রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ইসরাইলের জনগণের ঘুম ভেঙে যায়। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাদের সামনে একটি ‘গুরুতর হুমকি’ রয়েছে। তাই সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়।

বিস্তারিত...

জর্ডানে নতুন করে আরো মার্কিন যুদ্ধবিমান মোতায়েন

ইরানের হামলা ঠেকাতে জর্ডানে নতুন করে আরো যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেমনটি অতীতে ইসরাইল-ইরান উত্তেজনার সময় করেছিল। ইসরাইলকে রক্ষা ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনার নিরাপত্তার লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ আগে এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন আজ শুক্রবার একথা নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

বিস্তারিত...

ইরানে ইসরাইলের হামলা: নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এছাড়া উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিস্তারিত...

ইরান ও ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান বৃটিশ প্রধানমন্ত্রীর

ইরান ও ইসরাইলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলাকে উদ্বেগজনক অভিহিত করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

জাতিসংঘ শরণার্থী সংস্থার রিপোর্ট: যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ভীতিকর পর্যায়ে পৌঁছেছে

যুদ্ধ, সহিংসতা এবং নিপীড়নের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। সামপ্রতিক সময়ে এটি ভীতিকর অবস্থায় পৌঁছেছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বাস্তুচ্যুতদের জন্য মানবিক সহায়তা তহবিল বৃদ্ধির বদলে তা দ্রুতই কমছে। এ অবস্থায় একমাত্র আশার আলো হচ্ছে সিরিয়ার বাস্তুচ্যুতদের নিজ দেশে প্রত্যাবর্তন।

বিস্তারিত...

কে এই হোসেন সালামি?

ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ইরানের রেভুল্যুশনারি গার্ডের প্রধান হোসেন সালামি। তিনি ইরাক-ইরান যুদ্ধ চলাকালীন ১৯৮০ সালে রেভ্যুলুশনারি গার্ডে যোগদান করেন। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে তীব্র বাগ্মীতার জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি।

বিস্তারিত...

ইরানে ইসরাইলের হামলা, কী বলছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরাইল একতরফাভাবে হামলা করেছে। কেননা তারা বিশ্বাস করে যে, আত্মরক্ষার জন্য এই হামলার প্রয়োজন ছিল। তেহরানে ইসরাইলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে উল্লেখ করেছেন রুবিও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এক বিবৃতিতে রুবিও বলেছেন, আজ (শুক্রবার) ভোররাতে ইরানের বিরুদ্ধে একতরফাভাবে হামলা চালিয়েছে ইসরাইল।

বিস্তারিত...

ইসরাইল-ইরান সংঘাতের সাম্প্রতিক ইতিহাস

ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত, যা একসময় গোপন ছিল, তা আবারও তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার সকালে, ইসরাইল দেশটির পারমাণবিক স্থাপনাতে বড় আক্রমণ চালানোর সময় বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান ।

বিস্তারিত...

নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি

ইসরাইলি হামলায় নাতানজ পারমাণবিক কেন্দ্র থেকে কোনো রকমের তেজস্ক্রিয়তা বৃদ্ধি পায়নি। ইরানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বিস্তারিত জানা গেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকে।

বিস্তারিত...

ইরান-ইসরাইল উত্তেজনা: মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল করলো আন্তর্জাতিক বিমান সংস্থা

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। এক বিবৃতিতে কাতার এয়ারলাইন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ইরান ও ইরাকগামী বেশ কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ইসরাইলি হামলায় ইরানের তিনটি প্রধান বিমানবন্দর ও ইরাকের পাঁচটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্তারিত...

বিশ্বের সবচেয়ে ভয়ংকর ১০ বিমান দুর্ঘটনা

আকাশপথকে বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও, ইতিহাসে কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা রয়েছে, যেগুলো কেবল প্রাণহানিই নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। কারিগরি ত্রুটি, মানবিক ভুল কিংবা খারাপ আবহাওয়ার কারণে ঘটেছে এসব মর্মান্তিক দুর্ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক বিশ্বের সবচেয়ে ভয়ংকর ১০টি বিমান দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ।

বিস্তারিত...

ইরানের ভেতরেই মোসাদের ড্রোন ঘাঁটি

ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে যে অভিযান চালানো হয়েছে তার বিরল ফুটেজ প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা মোসাদ। যেখানে দেখা গেছে ইসরাইলের গোপন দুই এজেন্ট ইরানের ভিতর থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

বিস্তারিত...

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০ ড্রোন পাঠিয়েছে ইরান

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান ও বিপ্লবী গার্ডের প্রধান নিহত

ইসরাইলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরাইলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।

বিস্তারিত...

ইসরাইলে জরুরি অবস্থা জারি: প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইরানের ওপর ইসরাইলিদের ‘পূর্ব-নির্ধারিত হামলা’ শুরুর পর তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে শুক্রবার ইসরাইল জরুরি অবস্থা জারি করেছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ