ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিসর বাড়িয়ে এবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাটজ লিখেছেন- আমাদের বিমানবাহিনী ইরানি শাসকগোষ্ঠীর অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর- যা স্বৈরশাসকের প্রধান দমনযন্ত্র- সম্পূর্ণ ধ্বংস করেছে।
ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর বেয়ের শেভা এবং তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এখনই সংকটে ইসরাইল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষাব্যবস্থা 'অ্যারো ইন্টারসেপ্টর' দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি আঁচ করে আগেই স্থলে, আকাশে ও সমুদ্রে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত ফুরিয়ে আসছে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা 'অ্যারো ইন্টারসেপ্টর'!
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ও ইসরাইল। ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরাইল তা পরিকল্পিতভাবে গোপন করছে বলে দাবি করেছে ইরান। স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরাইলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরাইলি কর্তৃপক্ষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু দেশটিতে হামলা চালানো হবে কি না- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। একটি গোয়েন্দা সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হতেও পারে- এমন চিন্তায় হামলা শুরু করার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন ট্রাস্প। তবে তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্দো-তে মার্কিন হামলার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনীর নতুন এবং বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত বলে জানা গেছে। ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে এটাই ওই অঞ্চলে সবশেষ বড় সামরিক পদক্ষেপ। সিএনএন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যাকারি কোহেনের বরাত দিয়ে আরেক মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট বুধবার (১৮ জুন) এ খবর জানিয়েছে।
চলমান ইরান-ইসরাইল সংঘাত ঘিরে গোটা বিশ্ব এখন মারাত্মক সংকটের মুখে—এমনই আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইসরাইলের লাগাতার আগ্রাসন ও ইরানের পরমাণু অবকাঠামোয় আঘাত হানার ঘটনা বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর ইসরাইলকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কহীন স্থাপনায় হামলা বন্ধ করে। এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান-ইসরাইল সংঘাতের অবসানে একটি ‘কঠোর কূটনৈতিক সমাধান’ প্রস্তাব করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে একটি উদ্যোগ নিচ্ছে প্যারিস।
ইরান কতটা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছেছে- এই প্রশ্নটিই এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে বড় কূটনৈতিক দ্বিধা হিসেবে দাঁড়িয়ে আছে। বিশেষ করে ইসরাইলের সামরিক অভিযানে যুক্ত হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে। এই ইস্যুতে মার্কিন নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকলেও, তা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের মধ্যে স্পষ্ট মতবিরোধ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। তবে দেশটিতে হামলা চালানো হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনটাই জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস। একজন শীর্ষ গোয়েন্দা সূত্র সিবিএস’কে জানায়, ট্রাম্প হামলা শুরু থেকে বিরত ছিলেন এই আশায় যে, হয়তো ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হবে।
ইরানে ইসরাইলি হামলায় অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটি জানিয়েছে, হামলায় আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ইরান ও ইসরাইলের মধ্যে বৃহস্পতিবার সপ্তম দিনের মতো হামলা পাল্টা-হামলা চলছে।
হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, ইসরাইল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয়। তারা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, ইসরাইল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয়। তারা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
তেহরানে ইসরাইলি বোমা হামলা এবং শীর্ষ ইরানি কমান্ডারদের নিহত হওয়ার পর, ৮৬ বছর বয়সী সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগের চেয়ে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর ফলে তিনি মারা গেলে কে তার স্থলাভিষিক্ত হতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে। সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলায় খামেনি তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাকে হারিয়েছেন।
ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যে অস্বাভাবিক ওড়াউড়িতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ডুমসডে প্লেন’। যা বেশ রহস্যের জন্ম দিয়েছে। মঙ্গলবার ট্রাম্পের জরুরি কমান্ডে নিয়োজিত এই বিমানটি রহস্যজনকভাবে লুইজিয়ানা থেকে মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বোয়িং-৪ ‘নাইটওয়াচ’ বিমানটি ‘ডুমসডে প্লেন’ নামেও বেশ পরিচিত।