| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সিরিয়ার আকাশসীমা উন্মুক্ত

সিরিয়ার আকাশসীমা পুরোপুরি উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলার ফলে কিছু সময়ের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় সিরিয়া।

বিস্তারিত...

আমেরিকার লাস ভেগাস শহরের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ

লাস ভেগাসের একটি ক্যাসিনোতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের কারও কারও দাবি বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে আরিয়া রিসোর্ট এবং ক্যাসিনো থেকে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা ক্যাসিনো। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের চত্বরেও। তবে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।

বিস্তারিত...

তথ্যের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না: আনোয়ার ইব্রাহিম

গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান স্তম্ভ হলো গণমাধ্যমের স্বাধীনতা। এটি আমাদের দেশে বজায় রাখতে হবে এবং আরও দৃঢ় করতে হবে। দেশি-বিদেশি প্রায় ১ হাজার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আজ কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষ্যে আয়োজিত হাওয়ানা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরাইলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বিস্তারিত...

ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের সম্পর্কে যা জানা যাচ্ছে

ইরানে শুক্রবার ভোররাত থেকে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। একাধিক সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণাকেন্দ্র এবং বেসামরিক স্থাপনায় চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। এদিকে হামলার পর তেহরান সরকার ইতিমধ্যে নিশ্চিত করেছে অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর।

বিস্তারিত...

সেই হোস্টেলের ছাদে মিলল বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স

ভারতের আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) শহরের মেঘানিনগর এলাকার একটি চিকিৎসক হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করে তদন্তকারী দল।

বিস্তারিত...

ইরানে ইসরাইলের হামলায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া: উত্তেজনা এড়ানোর আহ্বান

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে ইসরাইল শুক্রবার ব্যাপক হামলা চালানোর পর বিশ্ব নেতারা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা ও রয়টার্স জানিয়েছে, এই হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানসহ অন্তত ২০ জন শীর্ষ ইরানি কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বিস্তারিত...

কে এগিয়ে সামরিক শক্তিতে?

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে দুই শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে শতাধিক ড্রোন দিয়ে তেল আবিবে হামলা চালায় তেহরানও। পরে আবার ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিস্তারিত...

পাল্টে যাচ্ছে বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়ম

ক্রিকেট ম্যাচে বাউন্ডারি সীমানায় অনবদ্য সব ক্যাচ দেখা যায়। ছক্কা হতে যাওয়া বলও কসরত দেখিয়ে তালুবন্দি করেন ফিল্ডার। এক্ষেত্রে বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। এরপর কৌশলে ক্যাচ নেন। এখন থেকে সেটা আর করা যাবে না। বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

বিস্তারিত...

ইরানের নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস: আইএইএ প্রধান

ইসরাইলের হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার মাটির উপরে অবস্থিত পাইলট সমৃদ্ধকরণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। সেইসাথে ইসরাইল ফোরডো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইসফাহানে হামলা চালায় বলেও জানান তিনি।

বিস্তারিত...

ইসরাইলে রকেট হামলায় নিহত ২, আহত ২০ জনের বেশি

ইসরাইলের তেল আবিব শহরের দক্ষিণে রিশোন লেজিয়োন এলাকায় ইরানের রকেট হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার ভোরে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে জানায় জরুরি সেবা বিভাগ । ঘটনাস্থলে বিপুলসংখ্যক প্যারামেডিক সদস্যকে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

নেতানিয়াহুকে ফোনে যে বার্তা দিলেন মোদি

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী তাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিস্তারিত...

‘আমরা সব জানতাম’, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইসরাইলের হামলার বিষয়ে আগেই জানতেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ইসরাইলের এই ঘনিষ্ঠ মিত্র বলেন, তিনি ইরানকে অপমান ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি চেয়েছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হোক।

বিস্তারিত...

দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু : রিপোর্ট

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর বিমানটি অধিকৃত অঞ্চলের বাইরে অজানা স্থানে চলে গেছে।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় তেহরানে নিহত ৭৮, আহত ৩২৯: ইরানি মিডিয়া

ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে দেশটির রাজধানী তেহরানের একাধিক স্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এতে অন্তত ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশকিছু সংবাদমাধ্যম। যদিও হতাহতের এই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরানের সরকার।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ