| ২২ মার্চ ২০২৬


ইসরাইল আক্রমণে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 15-06-2025 ইং
  • 168716 বার পঠিত
ইসরাইল আক্রমণে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’
ছবির ক্যাপশন: ইসরাইল আক্রমণে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’

ইরান দাবি করেছে ইসরাইলের ওপর হামলায় তারা নতুন ধরণের নির্দেশনাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার রাতভর হামলার সময় ইসরাইলে ‘হাজ কাসেম’ নামের গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ ৪ঠা মে ইরানি টেলিভিশনে বলেন, এই নতুন ক্ষেপণাস্ত্র মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ইসরাইলের অন্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাশ কাটাতে সক্ষম। বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী- এই ক্ষেপণাস্ত্রটি ‘সলিড ফুয়েল’চালিত। 

এর পাল্লা ১২০০ কিলোমিটার। এটি ‘ম্যানুভারেবল ওয়ারহেড’ দিয়ে সজ্জিত, যা মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে। এতে উন্নত নেভিগেশন সিস্টেম রয়েছে, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইলেকট্রনিক যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে কাসেম সোলেইমানির নামে। 

উল্লেখ্য, কাসেম সোলাইমানি ছিলেন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরাকে নিহত হন তিনি। তখনও মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ