| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, যে কথা হলো দুই নেতার

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। টাইমস অব ইসরায়েল বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে যোগদানের কথা ভাবছেন, তখন মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন।

বিস্তারিত...

ইরানে হামলা বন্ধ চায় রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত

ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে একে অবৈধ বলে অভিহিত করেছে রাশিয়া। সেইসাথে, দেশটিতে হামলা বন্ধের দাবিও জানিয়েছে বিশ্বের অন্যতম এ পরাশক্তি। মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা অবিলম্বে থামানোর আহ্বান জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বিস্তারিত...

ইরানে হস্তক্ষেপ: সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন শি জিংপিং

ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে। এবার প্রেসিডেন্ট শি জিংপিং-ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) এক এক্স-বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন, ‘বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে।’

বিস্তারিত...

ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে হামলা

ইরানের রাজধানী তেহরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল হামলা চালিয়েছে। বুধবার (১৮ জুন) দখলদারদের বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা। বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাথে সম্পর্কিত।

বিস্তারিত...

পারমাণবিক স্থাপনায় হামলা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে: হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করেছেন, ইসরাইলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ফলে সাধারণ নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে এবং এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

তেহরানে সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র কারখানায় ৫০টির বেশি ইসরাইলি যুদ্ধবিমানের হামলা

বুধবার ভোরে ইসরাইল জানায়, তাদের সামরিক বাহিনী একযোগে ৫০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের সেন্ট্রিফিউজ ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে।

বিস্তারিত...

যুদ্ধ প্রস্তুতি: মার্কিন স্ট্রাইক গ্রুপে প্রস্তুত রাখা হচ্ছে দুই এয়ারক্রাফট ক্যারিয়ার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্যতা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রস্তুত রাখা হচ্ছে। একটির নেতৃত্বে থাকবে ইউএসএস নিমিট। অন্যটির নেতৃত্বে ইউএসএস কার্ল ভিনসন। এর মধ্যে ইউএসএস নিমিটজ দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমা ছেড়ে সোমবার মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে।

বিস্তারিত...

আজ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তার চলমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

বিস্তারিত...

ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের

ইসরাইলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৮ জুন) আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ওপেনএআই কর্মীদের দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ডলার অফার মেটার!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা এতটাই তীব্র হয়ে উঠেছে যে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন শীর্ষ প্রকৌশলী আর গবেষকদের দলে টানতে কোটি কোটি ডলার পর্যন্ত অফার করছে। এই প্রতিযোগিতার মাঝেই ওপেনএআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান দাবি করেছেন, ‘মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) তার প্রতিষ্ঠানের অনেক কর্মীকে নিজেদের দলে নিতে ১০০ মিলিয়ন ডলারের সাইনিং বোনাস অফার করেছে।’

বিস্তারিত...

ইরানে ‘অবৈধ হামলা’ বন্ধের দাবি রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ‘অবৈধ হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে। পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে দেশটি। খবর সিএনএনের।

বিস্তারিত...

ট্রাম্পের জরুরি বৈঠক সম্পর্কে যা জানা গেল

ইরান-ইসরাইল চলমান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে একটি জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইসরাইলের সাথে যোগ দেবে কিনা, তা নিয়েই এই বৈঠক বলে জানিয়েছে মার্কিন অংশীদার সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে যে, এ বিষয়টি নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একমত হওয়া সম্ভব হয়নি।

বিস্তারিত...

যুদ্ধ প্রস্তুতিতে তোড়জোড় যুক্তরাষ্ট্রের, এরমধ্যেই আলোচনায় বসার ইঙ্গিত

ইরান ও ইসরাইল সংঘাত ঘিরে রণ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে টেক্কা দেয়া সহজ নয়। এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

বিস্তারিত...

ইরান-ইসরাইল সংঘাতে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা!

ইরান-ইসরাইল চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালি বন্ধের গুঞ্জনে অস্থিতিশীল তেলের বাজারের প্রভাবে বাড়তে পারে খাদ্যপণ্য, পোশাক ও রাসায়নিক দ্রব্যের দাম। অর্থনীতিবিদরা আরও বলছেন, মুদ্রাস্ফীতি মোকাবিলা আর প্রবৃদ্ধির হার সচল রাখতে ভোগান্তিতে পড়তে পারে তেল আমদানিকারক দেশগুলো।

বিস্তারিত...

মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু: আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবন-মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বলেছেন, মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন বলছেন খামেনি কোথায় তিনি জানেন। তবে তাকে এখনই হত্যা করা হবে না। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বলছে, ইরাকের প্রয়াত নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি হবে আয়াতুল্লাহ আলি খামেনির। এর মধ্য দিয়ে স্পষ্ট তারা শাসকগোষ্ঠীর পরিবর্তন বলতে খামেনিকে সরিয়ে দিতে চায়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ