ইরান-ইসরাইল সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই দানা বাঁধছে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব। ইসলামসহ তিন ধর্মের মানুষের কাছে পবিত্র আল-আকসায় মিসাইল ছুঁড়ে ইরানের ওপর দায় চাপাবে ইসরাইল, শোনা যাচ্ছে এমন পরিকল্পনাও। ভাইরাল হয়েছে কট্টর ইহুদি এক ধর্মযাজকের এমন মন্তব্য।
ইরানি সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেয়া হয়েছে। খবর, এনডিটিভির। বৃহস্পতিবার (১৯ জুন) এই নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির সদ্য নিযুক্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।
ইরান অভিযানের পর তেলআবিবের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি। সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’-এ এমন মন্তব্য করেন তিনি। এর আগে, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে—ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ।
ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।
এবার ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল নাইম কাসেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ নিরপেক্ষ নয় এবং এটি ইরানের পাশে আছে। টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি ইরান, এর নেতৃত্ব ও জনগণের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরান-ইসরাইল ইস্যুতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেছেন, এ পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ যা অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি নিয়ে আসবে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বৃহস্পতিবার সপ্তম দিনে গড়িয়েছে, আর এদিনও দুপক্ষ আবারও হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। এ প্রেক্ষিতে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো
ইরানের হামলায় বৃহস্পতিবার ৫০ জন ইসরাইলি নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে রেডিও তেহরান। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজের ১৪তম দফা হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এদিকে বিবিসি জানিয়েছে, সরোকা হাসপাতালে ইরানের হামলায় অন্তত ৭১ জন আহত হয়েছেন।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত বিশ্ব। বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যেন এক রাতে প্রশ্নের মুখে পড়ল। আধুনিক প্রযুক্তিতে গড়া ইসরায়েলের বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এমন পরাজয় দেখবে, তা কল্পনা করেননি অনেক সামরিক বিশ্লেষকই।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। তেল আবিব ঘেঁষা হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ হুমকি দেন। তিনি বলেন, খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায়না’। বৃহস্পতিবার ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পরে ইসরাইলের সোরোকা হাসপাতালে।
এবার ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। ইরানের ওপর ইসরাইলের হামলা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিনের বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইরান-ইসরাইল সংঘাতের উত্তেজনা প্রশমনে শক্তিধর দেশগুলোকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় ওই মন্তব্য করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। খবর রয়টার্সের। বৃহস্পতিবারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পেতংতার্ন বলেছেন যে ফোনকলটি তার ব্যক্তিগত ফোন থেকে করা হয়েছিল। তিনি জানতেন না যে কথোপকথনটি রেকর্ড করা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালানো হলেও, এগুলো মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় কেন্দ্রীভূত হয়েছে। বিজ্ঞানীরা বিবিসিকে জানিয়েছেন, এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও তা চেরনোবিল বা ফুকুশিমার মতো ভয়াবহ ‘পারমাণবিক দুর্ঘটনা’ ঘটানোর ঝুঁকি তৈরি করে না। এর কারণ হলো, সমৃদ্ধকরণ কেন্দ্রে কোনো পারমাণবিক বিক্রিয়া (নিউক্লিয়ার রিঅ্যাকশন) ঘটে না।
ইসরাইলি সামরিক বাহিনীকে ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, ইরানের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইল কাৎজ ও প্রধানমন্ত্রী বেনিয়ামনি নেতানিয়াহু।