ইসরাইলি সামরিক বাহিনীকে ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, ইরানের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইল কাৎজ ও প্রধানমন্ত্রী বেনিয়ামনি নেতানিয়াহু। বৃহস্পতিবার ইরানের হামলার পর ওই নির্দেশ দিয়েছেন তারা। এক বিবৃতিতে ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের ভীতু স্বৈরশাসক (আয়াতুল্লাহ আলি খামেনি) বাঙ্কারে লুকিয়ে থেকে ইসরাইলের হাসপাতাল ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছেন। বলেছেন, তিনি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ইরানের কৌশলগত ও তেহরানের সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ইসরাইলে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের দক্ষিণাঞ্চলে সরোকা হাসপাতালটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের তরফে (এমডিএ) বলা হয়েছে, একটি ভবন ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে, এতে ৬০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। হাসপাতালের এক মুখপাত্র বলেছেন, আমরা ক্ষয়ক্ষতি হিসাব করছি। বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |