ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আইনপ্রণেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই পদক্ষেপকে ‘কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করার গুরুতর সংবিধান লঙ্ঘন’ বলে অভিহিত করছেন এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট দাবি তুলছেন।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া শুরু হয়েছে। লাতিন আমেরিকার কয়েকটি দেশ এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতার জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলাকে ভয়াবহ উস্কানি বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। তিনি বলেছেন এই হামলার স্থায়ী পরিণতি থাকবে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সকল বিকল্প উন্মুক্ত রেখেছে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছে ইরান। এই দাবির কথা জানিয়েছে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। এটি একটি স্পষ্ট ও বেআইনি আগ্রাসন।
ইরানের সাম্প্রতিক সামরিক সংকট নিয়ে বিশ্বের নজর যখন আকাশপথের হামলায়, তখন বিশ্লেষক ও গোয়েন্দা সূত্র বলছে—ইসরায়েলের হামলা শুরু হয়েছিল ভিন্ন পথে, অর্থাৎ স্থলপথ ধরে। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামরিক বিশেষজ্ঞদের মতে, এটি ছিল বহু বছর ধরে পরিকল্পিত, গভীর গোয়েন্দা তথ্যভিত্তিক এবং ইরানের অভ্যন্তরে মোসাদের একটি সুসংগঠিত অভিযান।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পুরোনো এক সতর্কবার্তা আবারও সামনে এনেছেন। শনিবার খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে হুঁশিয়ারি দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে।
ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানতে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের শুরু হয়েছে বলে উল্লেখ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। রোববার সংবাদ মধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হওয়ার পর ভারত ইসলামাবাদের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে দিয়েছিল। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন, আর কখনোই এই চুক্তি পুনর্বহাল করা হবে না। শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, পাকিস্তানে প্রবাহিত হওয়া পানি এখন দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য কাজে লাগানো হবে।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে তেজস্ক্রিয়তা বা পরিবেশ দূষণের কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সংস্থাটি জানায়— ‘নিউক্লিয়ার সেফটি সিস্টেম সেন্টারের ঘোষণা: যুক্তরাষ্ট্রের বেআইনি হামলার পর ফরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিচালিত ফিল্ড জরিপ ও বিকিরণ পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি।
ট্রাম্পও কি একই ভুল করলেন। বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সহ বিশ্বনেতাদের উদ্বেগকে উপেক্ষা করে ইরানে সত্যিই হামলা চালিয়ে বসলেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং ক্ষমতায় যাওয়ার এক দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।
ইরানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হামলার পর সৌদি আরব আশ্বস্ত করেছে যে, সৌদি আরবে ও এর আশপাশের উপসাগরীয় দেশগুলোতে কোনো তেজস্ক্রিয়তা বা বিকিরণ দূষণের প্রমাণ পাওয়া যায়নি। সৌদি পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর আমাদের মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের ফরর্দোসহ ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফরদো, নাতাঞ্জ ও ইস্ফাহান। তিনি একে ‘অত্যন্ত সফল’ অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেন, ফরর্দো স্থাপনাটিতে ‘পূর্ণ ক্ষমতার’ বোমা বর্ষণ করা হয়েছে। তবে ইরান জানিয়েছে হামলার আগেই ওইসব স্থাপনা থেকে তারা পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে।
গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ও ইরান তাদের যুদ্ধের এক সপ্তাহ পর পরই পরস্পরের উপর হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করেন এবং ইউরোপীয় মন্ত্রীরা জেনেভায় ইরানের শীর্ষ কূটনীতিকের সাথে সংঘর্ষ কমানোর জন্য আলোচনায় মিলিত হন।
ইরানে ইসরাইলের হামলা ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘খায়েশ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন—কারণ এর মাধ্যমে তিনি “চিরকাল” ক্ষমতায় টিকে থাকতে চান।
যুদ্ধ জয়ের পথে ইসরাইল, সেজন্য নেতানিয়াহু প্রশাসনকে হামলা থামানোর অনুরোধ করা কঠিন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে রুশ প্রেসিডেন্টের দাবি, তেহরানকে ছেড়ে যায়নি মস্কো। সংঘাতরত দুই দেশের বেসামরিক স্থাপনায় হামলার তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে নিজ দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।