| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

এক সপ্তাহের মধ্যে ট্রাম্প নেতানিয়াহুর ফাঁদে যেভাবে পা দিলেন

নির্বাচিত হওয়ার পর ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। কিন্তু দ্বিতীয় মেয়াদের ১৫০ দিনেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে ট্রাম্প তার পূর্বসূরীদের মতো একই ফাঁদে পড়েছেন এবং ইরানের উপর সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছেন।

বিস্তারিত...

নিউ ইয়র্ক টাইমসের দৃষ্টিতে
কীভাবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একটি বার্তা পড়ে শোনান। তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এসেছে এই বার্তা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য আলোচনার সুযোগ থাকায় এবং যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আশায়, প্রেসিডেন্ট আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিস্তারিত...

হামলার খবর কি আগেই পেয়েছিল ইরান

যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বিমান হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক স্থাপনা ফোরদো ফুয়েল এনরিচমেন্ট সাইটে (FFEP) ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। এতে প্রশ্ন উঠেছে—তেহরান কি আগেই জানতে পেরেছিল হামলার পরিকল্পনার কথা?

বিস্তারিত...

পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে রাশিয়ায় যাচ্ছেন আরাগচি

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে আগামীকাল (সোমবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুলে অবস্থান করছেন আরাগচি।

বিস্তারিত...

ইসরাইলের ধনী কে এই ইয়াল

ইসরাইল এবং ইরানের মধ্যে লড়াই এখনও অব্যাহত। এখনই শান্তি স্থাপনের কোনো লক্ষণ নেই। ইসরাইল কেবল ইরানকে অস্ত্র দিয়েই আক্রমণ করছে না, বরং তাদের অর্থনীতির ক্ষতি করার জন্য সাইবার আক্রমণও শুরু করেছে । সম্প্রতি এমনই একটি সাইবার আক্রমণের ফলে ইরানের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, যার পরিমাণ কোটি কোটি ডলার।

বিস্তারিত...

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের প্রধান
একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

ইরানকে একাধিক দেশ সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের প্রধান দিমিত্রি মেদভেদেভ। এক্সের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লিখেছেন, এখন আমরা সরাসরি বলতে পারি যে, পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজ ভবিষ্যতেও চলতে থাকবে।

বিস্তারিত...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যা বিশ্ববাসীকে হতবাক করেছে। এর আগে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দুই সপ্তাহের সময় নেয়ার কথা জানালেও তা রক্ষা করেননি তিনি। অবশ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন বিশ্লেষকরা।

বিস্তারিত...

ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান স্টারমারের

দিন যত গড়াচ্ছে চলমান ইসরাইল-ইরান সংঘাত ততই ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষ ইসরাইল-ইরান সংঘাতে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই অবস্থায় ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বিস্তারিত...

ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন-গুরিয়ন, ইসরাইলের সব ফ্লাইট স্থগিত

ইরানে মার্কিন হামলার পরই রোববার সকালে ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন-গুরিয়ন বন্ধ ঘোষণা করা হয়েছে।পাশাপাশি ইসরাইলের সবচেয়ে বড় তিনটি বিমানসংস্থা—এল আল, ইসরাইল এয়ারলাইনস, আরকিয়া ও ইসরায়ার ঘোষণা করেছে যে, তারা দেশের ভেতরে ফেরত আসার ফ্লাইটগুলো আপাতত স্থগিত করছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

বিস্তারিত...

ওআইসি সম্মেলনে ইসলামাবাদের বক্তব্য
ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন পাকিস্তানের

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’

বিস্তারিত...

শুধু ফরদোতেই ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

রবিবার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো হলো- নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান। এর মধ্যে শুধু ফরদোতেই ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে বোমাগুলো ফেলে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খামেনি উপদেষ্টার

মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। বৈশ্বিক পর্যায়ে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি। সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

হামলার পরও পরমাণু স্থাপনা বন্ধ না করার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (২২ জুন) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও, এই জাতীয় শিল্পের (পরমাণু কর্মসূচি) অগ্রগতির পথ কোনোভাবেই থামানো হবে না। এই অগ্রগতি হচ্ছে আমাদের পরমাণু শহীদদের রক্তের ফসল।

বিস্তারিত...

খেপে আগুন মিত্ররা, ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা

ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর খেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে।

বিস্তারিত...

মার্কিন হামলার পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়্যা নিউজের।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ