ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন, তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। জেনেভায় ইরান, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানের সাথে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের এ বার্তা পৌঁছে দেন। বিবিসি জানায়, ল্যামি ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন। ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের (সিআইএ) প্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে—ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে সিআইএ প্রধানের বরাত দিয়ে এ তথ্য তুলে ধলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তুলসি গ্যাবার্ড গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’
ইসরায়েলি হামলায় পাঁচ বিপ্লবী গার্ড নিহত হয়েছেন। ইরানি মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে, শনিবার (২১ জুন) খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন সরাসরি যুদ্ধে পরিণত হওয়ার পথে, তখন বিশ্বরাজনীতিতে একটি ভিন্ন দৃশ্যপট তৈরি করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক ফোনালাপে দুই নেতা এমনভাবে নিজেদের উপস্থাপন করেছেন যেন তারা এই সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে উঠে আসতে চান।
পাকিস্তান সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, সম্প্রতি ভারত-পাকিস্তান সংকটে তার সুনির্দিষ্ট কূটনৈতিক হস্তক্ষেপ ও দূরদর্শী নেতৃত্ব এই যুদ্ধটিকে এড়াতে সহায়ক হয়েছিল বলে দাবি ইসলামাবাদের। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ভারতের কেরালার তিরুবন্তপুরম বিমানবন্দরে শনিবার রাতে আচমকাই বৃটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানের জরুরি অবতরণের পর ছয় দিন ধরে সেটি রানওয়ের ধারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে। ভারতীয কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও অত্যাধুনিক যুদ্ধ বিমানটিকে হ্যাঙ্গারে সরিয়ে নিতে রাজি হয়নি বৃটিশ রয়্যাল নেভির কর্মকর্তারা। এর আগে বিমানের পাইলট বিমান ছেড়ে কোথাও যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানায়। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর আনাদোলু এজেন্সির।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান।
ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেলআবিব, হলোনসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতভর চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সংবাদ প্রকাশে ইসরাইল সরকার নানা বিধিনিষেধ দেওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।
ইসরাইলি বাহিনীর অব্যাহত আক্রমণে শুক্রবার গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ৩৪ জন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ। কেন্দ্রীয় ও দক্ষিণ গাজার বিভিন্ন সহায়তা কেন্দ্রের আশেপাশে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যা করেছে। মাত্র এক সপ্তাহ আগেই তার পূর্বসূরিকেও একইভাবে হত্যা করেছিল ইসরাইল। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, নিহত কমান্ডার ইসরাইলের বিরুদ্ধে শত শত ড্রোন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছিলেন। এটি ইরানের সামরিক কাঠামোয় একটি গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
শিশুদের ওপর গুরুতর সহিংসতার অভিযোগে জাতিসংঘ আবারও ইসরায়েলকে ‘কালোতালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত জাতিসংঘের বার্ষিক প্রতিবেদন ‘চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’-এ এই তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় বছরের মতো এই তালিকায় স্থান পেল ইসরায়েল। এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্তির ঘোষণা এলো যখন গাজায় প্রায় ২০ মাস ধরে নৃশংস হামলা চালাচ্ছে তারা। আল জাজিরা
ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর এই মিছিলটি অনুষ্ঠিত হয়। আল জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাপ্তাহিক নামাজের পর ইরানের রাজধানী তেহরানে লাখ লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় তারা তাদের নেতাদের সমর্থন দিয়ে স্লোগান দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ইরানে মার্কিন হামলার সিদ্ধান্ত স্থগিত করায় একটি কৌশলগত সংকটে পড়েছে ইসরাইল। ইসরাইলের এখন প্রধান লক্ষ্য হলো ইরানের উত্তরের ফোরদো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাটি ধ্বংস করা—যেটি এত গভীর ভূগর্ভে অবস্থিত যে, ইসরাইলের প্রচলিত বোমাগুলো দিয়ে তা ধ্বংস করা যাবে না।