পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, ‘পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন দুইজন পলাতক আওয়ামী নেতার জবানবন্দি নিয়েছে। এই দুই নেতা ই-মেইলে জবানবন্দি দিয়েছেন।’
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। মঙ্গলবার প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা টাকা বেচাকেনা হয়েছে।
পাহাড়ে বেপরোয়া সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারো টহলরত নিরাপত্তাবাহিনীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। রাঙামাটি সদর উপজেলার মৌনপাড়া এলাকায় অবৈধ অস্ত্র-গোলাবারুদের মজুদসহ সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান তথ্যে অভিযান পরিচালিত করতে গেলে হামলার শিকার হয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের দায়ের হওয়া মামলা নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। তিনি বলেন, টিউলিপ বাংলাদেশী নাগরিক। তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি যে দাবি করেছেন তা একটা মিথ্যাচার।
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে ৪৮ বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকায় মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআরএসপি প্রজেক্টের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।
পণ্য চোরাচালানকারী এক ভারতীয় নাগরিক অভ্যুত্থানে আহত হয়েছে দাবি করে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেফতারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১ জুলাই। প্রসিকিউসনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন শুনানির আজ এই দিন ধার্য করেন।
ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে নারী রাজনীতিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ শাখা ‘বাংলাফ্যাক্ট’ তাদের অনুসন্ধানে এ তথ্য শনাক্ত করেছে।
আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আবু সাঈদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার গাদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানোর পর বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটবে এমন আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের মূল রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দিয়েছে জনতা পার্টি বাংলাদেশ। দলটি বলছে, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় বর্ণিত নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল শর্ত প্রতিপালন করে আবেদনপত্রটি দাখিল করা হয়েছে।
গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।