পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি মামলা পরবর্তী বিচারের জন্য দুটি পৃথক আদালতে বদলি করা হয়েছে। গত ২০ জুলাই ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। মঙ্গলবার (২৩ জুলাই) আদালতে দুদকের প্রসিকিউশন শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাভারবাসীর জন্য এক বিভীষিকাময় দিন ছিল ২০২৪ সালের ২১ জুলাই। পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে এদিন ছয়জন নিহত হন, আহত হন শতাধিক। এদিন কারফিউ অমান্য করে ছাত্র-জনতা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ ও কেন্দ্র থেকে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি কমপ্লিট শাটডাউনে অংশগ্রহণ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে রয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬ মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ই অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আওয়ামী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। প্রায় এক বছর হতে চলল—ভারতে পালিয়ে যাওয়া সাবেক এ স্বৈরশাসক নির্বাসনে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি ও অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতা সামাল দিতে লড়তে হচ্ছে।
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
রাজপথে যখন দূর্বার আন্দোলন দমানো যায়নি, তখন হেলিকপ্টার থেকে গুলি শুরু করে হাসিনা সরকারের র্যাব বাহিনী। যার নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এতে হতাহত হয় বেশ, প্রাণ যায় অনেকের। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাহিনীটি। হেলিকপ্টার থেকে জনতার ওপর গুলি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াল দৃশ্য দেখেছে মানুষ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন—আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৫৩ টি ব্যাংক হিসাবে থাকা একশত তের কোটি নয় লাখ বিরাশি হাজার আটশত আটষট্টি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট ছাব্বিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা পাঁচশত ছিয়াত্তর কোটি আট লাখ সাতাত্তর হাজার সাতশত ত্রিশ টাকা মূল্যের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
গুম প্রতিরোধ ও প্রতিকারের অগ্রাধিকার বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও ইউনাইটেড ফর দ্যা ভিকটিমস অভ্ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের (ইউভিইডি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংগঠনটির মুখ্য আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব শুনানি শেষে এ আদেশ দেন।