| ০২ মার্চ ২০২৬
সকল খবর

নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর গুলশানে থাকা ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এ জমির বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামের এক সাংবাদিক নিহতের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

এবার শেখ রেহানা, সজীব, সায়মা, রাদওয়ান ও আজমিনার জমি জব্দের আদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

বিস্তারিত...

‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে

‘২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সমন্বয়ক হলেন আনসার উদ্দিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠান। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে আনসার উদ্দিন খান পাঠানকে নিয়োগ প্রদান করা হয়।

বিস্তারিত...

হত্যা মামলা: বিভিন্ন মেয়াদে রিমান্ডে সালমান, আনিসুল ও মামুন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

বিস্তারিত...

বাংলাদেশিকে ধরতে এসে বিজিবি’র পা ধরে মাফ চাইল বিএসএফ

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দুই সদস্য মাফ চেয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

বিস্তারিত...

অপ্রয়োজনে লাঠিচার্জ না করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা যাবে না।

বিস্তারিত...

বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে রয়েছেন-শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, তাদের দুই কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।

বিস্তারিত...

আওয়ামী ফ্যাসিস্টদের হাতে ৮২ হাজার আগ্নেয়াস্ত্র

ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুলসংখ্যক বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। এগুলোর মধ্যে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, এম-১৬ অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলবার, পাইপগান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে। এর মধ্যে একে-৪৭ রাশিয়ার তৈরি এবং এম-১৬ যুক্তরাষ্ট্রের তৈরি।

বিস্তারিত...

নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

কোনও নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে ৫ আগস্ট–পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনও নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

বিস্তারিত...

ছাত্র-আন্দোলনে গণহত্যা: সাবেক আইজিপিসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে

ছাত্র-আন্দোলনে গণহত্যা: সাবেক আইজিপিসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে

বিস্তারিত...

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

বিস্তারিত...

আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি

আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ