| ০২ মার্চ ২০২৬
সকল খবর

রুমার দুর্গম পাহাড়ে সেনা অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৮ জনকে পুশইন বিএসএফের

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। বিজিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়।

বিস্তারিত...

বাংলাদেশে কোনোদিন ফ্যাসিজমকায়েম হতে দিব না ইনশাআল্লাহ: মায়ের ডাকের তুলি

গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বড় বোন ও মায়ের ডাক সংগঠনের আহবায়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, গুম, নিখোঁজ হয়ে যারা ফেরত আসেননি এবং জুলাই আরো যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার আমরা চাই এবং ইনশাল্লাহ আমরা যতদিন আমাদের শেষ রক্ত আছে ততদিন এই বিচার কায়েম করে ছাড়ব। বিচার না করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে ইনশাআল্লাহ আমরা মৃত্যুবরণ করব না । ওরা ( আওয়ামী লীগের পুলিশ) বলেছিল না, একটাকে মারি, একটাই মরে, বাকিরা যায় না। আমরা যাবো না, বাংলাদেশে কোনদিন ফ্যাসিজম কায়েম হতে দিব না, ইনশাআল্লাহ।

বিস্তারিত...

দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নূরুল হুদা

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নূরুল হুদার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন।

বিস্তারিত...

মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু হয়েছে। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউসন পক্ষে শুনানি করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বিস্তারিত...

হোলি আর্টিজান হামলার ৯ বছর: স্মৃতিতে রক্তাক্ত গুলশান

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার নয় বছর পূর্ণ হল আজ। ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। সেখানে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক এবং তিনজন বাংলাদেশি নাগরিক।

বিস্তারিত...

উদ্দেশ্যমূলক ভুয়া ভিডিও অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

উদ্দেশ্যমূলক মিথ্যা, অবাস্তব ও ভুয়া ভিডিও প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত ও সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

বিস্তারিত...

সাবেক এমপি সাবিনা ২ দিনের রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

বিস্তারিত...

কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন মমতাজ

রাজধানীর কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।

বিস্তারিত...

হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের অবনতি ঘটেছে : বাংলাফ্যাক্ট

হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের ব্যাপক অবনতি ঘটেছে বলে বিশ্ব শান্তি সূচক সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বিস্তারিত...

কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একুয়াকালচার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত কোরাল মাছ চাষ বিষয়ক গবেষণাপ্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (৩০ জুন) 'বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ উৎপাদন'-এই প্রকল্পের সাফল্য তুলে ধরা হয় আয়োজনে।

বিস্তারিত...

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে সাময়িক বহিষ্কার জাবি শিক্ষার্থী

মহানবী হজরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

সাবের হোসেনসহ আ.লীগের ৬২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ

১০ বছর আগে রাজধানীর পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী হাজির হয়ে এ অভিযোগ জমা দেন।

বিস্তারিত...

১৫ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা চৌধুরী আলম, অনুসন্ধানী প্রতিবেদনে যা জানা গেলো

চৌধুরী আলম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক। ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এই নেতা নিখোঁজ হন ২০১০ সালের ২৫ জুন। আজও মেলেনি সন্ধান। চৌধুরী আলমের গুমের ব্যাপারে ২০১০ সালে ১ জুলাই রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন তার বড় ছেলে আবু সাঈদ চৌধুরী হিমু। তবে এখনো কোনো সুরাহ হয়নি তার গুমের ব্যাপারে।

বিস্তারিত...

সাবেক সিইসি নুরুল হুদার যত অপকর্ম

দেশের নির্বাচনব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে, এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ‘নিশিরাতের’ ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই সিইসি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ