| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


গাজীপুরে তিন হত্যা মামলায় সালমান-আনিসুল-কামরুল ও মামুন ফের কারাগারে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 22-06-2025 ইং
  • 132572 বার পঠিত
গাজীপুরে তিন হত্যা মামলায় সালমান-আনিসুল-কামরুল ও মামুন ফের কারাগারে
ছবির ক্যাপশন: গাজীপুরে তিন হত্যা মামলায় সালমান-আনিসুল-কামরুল ও মামুন ফের কারাগারে

গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) গাজীপুরের মেট্রোপলিটন আদালত-৩ এর বিচারক ওমর হায়দার এ আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হয়েছেন। ওই ঘটনা গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

এসব মামলায় সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে। আজ আদালতে তোলা হলে আদালত তাদেরকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ