| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ধর্ষণের অভিযোগে শাবিপ্রবির দুই ছাত্র আজীবন বহিষ্কার

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 129549 বার পঠিত
ধর্ষণের অভিযোগে শাবিপ্রবির দুই ছাত্র আজীবন বহিষ্কার
ছবির ক্যাপশন: ধর্ষণের অভিযোগে শাবিপ্রবির দুই ছাত্র আজীবন বহিষ্কার

ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস (পার্থ) ও ছাত্রলীগের কর্মী শান্ত তারা (আদনান)।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় সত্যতা পাওয়ায় শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ আসে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিন্ডিকেটে ক্যাম্পাসে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

গত ২ মে শাবিপ্রবির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রের বিরুদ্ধে। এ নিয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এরপর ধর্ষণের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ