| ০২ মার্চ ২০২৬
সকল খবর

`সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের মামলা'

শেয়ার বাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এ মামলা করে দুদক। দুদ‌কের মহাপ‌রিচালক মো. আক্তার হো‌সেন সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন। সাকিব ছাড়াও আরও ১৪ জনকে আসামি করা হয়েছে মামলায়।

বিস্তারিত...

গুম কমিশনের প্রতিবেদন
‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত কমিশন তাদের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ‘অস্বীকারের সংস্কৃতি’ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গুমের সত্য উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

হাসিনাকে ট্র্যাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাত দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা। মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয় শনিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান খালপাড় এলাকা থেকে।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা: এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে

জুলাই গণঅভুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত পুলিশের এএসআই আমির হোসেনসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাঁদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে হাজির করা হয়। মামলার তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কিছু দিন সময় লাগতে পারে মর্মে প্রসিকিউটর সময় প্রার্থনা করবেন বলে জানা গেছে।

বিস্তারিত...

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৬৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে এক দিনে মোট ১ হাজার ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১১২৩ এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৪৪ জন।

বিস্তারিত...

দিল্লিতে জয়-হাসিনার নতুন ষড়যন্ত্র

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। গত শুক্রবার ৬ জুন ভারতে আসেন জয়। তার পরদিনই ছিল কোরবানির ঈদ। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

শেখ হাসিনার বাসভবনে এখন সব অপকর্ম হয়

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ এখন পরিত্যক্ত। নজরদারির অভাবে বাড়িটি এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধানমন্ডি ৫/এ-তে অবস্থিত শেখ হাসিনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে এটি মাদকসেবী ও কিশোর গ্যাংদের আখড়ায় পরিণত হয়েছে, যা আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

বিস্তারিত...

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৫৫১ জন

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৫১জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট গ্রেপ্তার করা হয় এক হাজার ৬২ জনকে। বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম বাজেট ঘোষণা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট আজ সোমবার ঘোষণা করা হয়।

বিস্তারিত...

সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড

মানিলন্ডারিং মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত ও আলোচিত নেত্রী শামিমা নূর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার এই নির্দেশ দেয় আদালত।

বিস্তারিত...

হার্ভার্ড ছাত্রদের জন্য দ্বার খুলছে হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে হংকং ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের বিশ্ববিদ্যালয়গুলো আরও উন্মুক্ত করবে। এই উদ্যোগের উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং আমেরিকার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পথ তৈরি করা।

বিস্তারিত...

লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। খবর দ্য গার্ডিয়ানের। কোম্পানি ও প্রপার্টি ফাইল অনুযায়ী, এই সম্পত্তিগুলোর মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান। তার বাবা ব্যবসায়ী সালমান ফজলুর রহমান ছিলেন শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা এবং বাংলাদেশি শিল্পগোষ্ঠী বেক্সিমকোর প্রতিষ্ঠাতা।

বিস্তারিত...

অধ্যাপক ইউনূসের কালো কুর্তার রহস্য উন্মোচন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো কুর্তা কেন পরেছিলেন, তার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ‘আমরা তখন কাতারে ছিলাম, যেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা সামিট’-এ অংশ নিয়েছিলেন। কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেলাম।’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ