| ০২ মার্চ ২০২৬
সকল খবর

বজ্রপাতে ১৪ বছরে ৪ হাজার মৃত্যু

বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ২০১৬ সালে ভয়াবহতা বিবেচনায় বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেয়া হয় তালগাছ রোপণ ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনসহ বেশকিছু উদ্যোগ। যেগুলোকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিশেষজ্ঞের মতে, প্রান্তিক মানুষদের মৃত্যুতে বরাবরই উদাসীন থাকে রাষ্ট্র কাঠামো।

বিস্তারিত...

চুক্তি ভেঙে উদ্ভট আচরণ বিএসএফের, চার জেলাতেই ৫ বছরে ৩৪ হত্যা

হত্যা নির্যাতনসহ নানা কারণেই বছরজুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু। উত্তরাঞ্চলের ৮ জেলা নিয়ে গঠিত বৃহত্তর রাজশাহী বিভাগ। যার মধ্যে ৪টি জেলার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে ভারত সীমান্তের। ধান, আম আর সবজি জন্য বিখ্যাত এসব জেলা। কৃষিকাজসহ নানা প্রয়োজনে কাঁটাতারের আশপাশে যেতে হয় এ অঞ্চলের মানুষদের।

বিস্তারিত...

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

`সেনাপ্রধানকে নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি'

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—এসব খবর সত্য নয় এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে।

বিস্তারিত...

ফেনী সীমান্তে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন বিএসএফের

ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ ‘বাংলাদেশিকে’ পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের আটক করে বার্ডর গার্ড বাংলাদেশ (ফেনী ৪ বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশ ইন হওয়া সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিস্তারিত...

আল জাজিরার বিশ্লেষণ: মাওবাদী নিধনের নামে কাদের হত্যা করছে মোদি প্রশাসন?

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে এক সর্বাত্মক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় সরকার খনিজ সমৃদ্ধ এই উপজাতীয় অঞ্চল থেকে দীর্ঘদিনের সশস্ত্র বিদ্রোহ নির্মূল করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্য জুড়ে বিস্তৃত কারিগত্তা পাহাড়ের বনভূমি ১০ হাজার এরও বেশি ভারতীয় সেনা মোতায়েন করায় এটি এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন জিরো বা কাগার।

বিস্তারিত...

পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তার ভারতে

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও দুই দেশে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ভারতের পুলিশ ১০ জনেরও বেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে স্থানীয় ইউটিউবার, ব্যবসায়ী ও ছাত্র রয়েছেন।

বিস্তারিত...

বজ্রপাতে প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রশ্নে হাইকোর্টের রুল

বজ্রপাতে প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি সিকদার মাহমুদ রাজির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।

বিস্তারিত...

‘আ.লীগের আমলের পাচার অর্থ ফেরত আনলে বাজেটে যোগ করা যেত’

আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে পারলে বাজেটে যোগ করা যেত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আজ (সোমবার, ১৯ মে) সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় বক্তারা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চান। দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

‘পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করে টাকা পাচার করেছে। আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত...

ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হলো ডিএসসিসির প্রশাসককে

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৮ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের (যা সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত) সঙ্গে কলকাতার যোগাযোগে পথ রয়েছে দুটো। একটি ‘চিকেনস নেক’ অন্যটি বাংলাদেশের ভূখণ্ড। জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে পাশ কাটিয়ে সমুদ্রপথ ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার একটি নতুন করিডোর গড়ে তুলছে ভারত। এটি যুক্ত হবে শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন চার লেনবিশিষ্ট একটি নতুন মহাসড়কে।

বিস্তারিত...

রায়ে সন্তুষ্ট নয় আছিয়ার পরিবার, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা

আলোচিত মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকিরা খালাস পেয়েছেন। এ রায়ে সন্তুষ্ট নয় আছিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশে দিয়ে রায় ঘোষণা করেন। মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেয়া হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ