| ০২ মার্চ ২০২৬
সকল খবর

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক: আনু মুহাম্মদ

নিজেদের সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক। বিদেশি কোম্পানির ওপর নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে— এমন মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

বিস্তারিত...

কলকাতায় বেহাল বাংলাদেশ লাইব্রেরি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ৩ নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন লাইব্রেরি ও তথ্যকেন্দ্র। স্যার হাসান সোহরাওয়ার্দীর (কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য) ঐতিহাসিক বাড়িতেই লাইব্রেরিটি রয়েছে। হিন্দু পাঠকই বেশি আসতেন এখানে। তবে গত বছরের জুলাই আন্দোলনের পর থেকে তাতে ভাটা পড়ে। ফলে লাইব্রেরিটির অবস্থা এখন বেহাল।

বিস্তারিত...

ঘরে বসেই লাখ টাকার বেতন-ভাতা নিচ্ছেন শাবিপ্রবির সাবেক দুই প্রশাসক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছুটি না নিয়েই ১০ মাসেরও বেশি সময় ধরে ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন। হত্যা মামলার আসামি হয়েও প্রতি মাসে ঘরে বসে তারা পাচ্ছেন লাখ টাকারও বেশি বেতন-ভাতা। অভিযুক্ত দুই শিক্ষক হলেন সাবেক প্রোভিসি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

বিস্তারিত...

শেখ হাসিনার আদালত অবমাননার অভিযোগের শুনানিতে অ্যামিকাস কিউরি নিয়োগ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

বিস্তারিত...

রূপপুর প্রকল্পে শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্তে দুদকের চিঠি

নির্মাণাধীন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্ত অধিদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলামের পাঠানো প্রতিষ্ঠানটির পক্ষে এ চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের সাইট প্রজেক্ট গ্রিন সিটি আবাসন পল্লির ২৬০০ কোটি টাকার প্রকল্পের সকল নথিপত্র চাওয়া হয়েছে।

বিস্তারিত...

নীলফামারীতে সেনা-পুলিশের যৌথ অভিযান, বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার

নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক-অস্ত্র-টাকা উদ্ধার, আটক ২ নারী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় দুই নারীকে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আদমজী বিহারীকলোনী এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের মধ্যে রয়েছে— গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদাসহ সেনাবাহিনীর একটি থান কাপড়, ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার টাকা।

বিস্তারিত...

নাফ নদীতে ছদ্মবেশে মাদক পাচার, ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

টেকনাফের নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে মোহাম্মদ জুবায়ের ও নূরুল আমিন নামের মিয়ানমারের দুই নাগরিককে আটক করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন।

বিস্তারিত...

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, ইসরাইল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয়। তারা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

বিস্তারিত...

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি, ইসরাইল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয়। তারা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

বিস্তারিত...

আ. লীগের মিছিলে শিক্ষাক্যাডারের কর্মকর্তারা, ১০ মাস পর টনক নড়ছে মন্ত্রণালয়ের

সরকারি চাকরি আইন লঙ্ঘন করে গেলো বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় বিভিন্ন পর্যায়ের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিস্তারিত...

আনিসুল-মোশাররফ নতুন মামলায় রিমান্ডে

রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিস্তারিত...

হলি আর্টিজান মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

হলি আর্টিজান মামলায় ৭ জনের আমৃত্যু মত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

দুটি ছাড়া সব বিভাগে ভারি বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২ দিন রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে লঘু চাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তিতে নগরবাসী।

বিস্তারিত...

১৫ লাখ টাকা দিলে বিনা পরীক্ষায় চাকরি দিতেন আনিসুল

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে বিচার বিভাগের সর্বেসর্বা ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, বদলিসহ সবকিছুই চলত তাদের ইশারায়। এ সময় নজিরবিহীন দুর্নীতির আখড়ায় পরিণত হয় মন্ত্রণালয়টি। তাদের সুপারিশে অবৈধভাবে আইন মন্ত্রণালয়ে নিয়োগ পায় শত শত কর্মকর্তা-কর্মচারী, যারা এখনো নিয়ন্ত্রণ করছেন মন্ত্রণালয়ের অধস্তন আদালতসহ নিবন্ধন অধিদপ্তর (আইজিআর)।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ