হাসিনার গুলির নির্দেশ দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা।
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। তবে চিঠির কিছু অংশ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প দ্বিপক্ষীয় শুল্ক আলোচনার পথও খোলা রেখেছেন।
বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে আদালত এ রিমান্ডের আদেশ দেন। এর আগে ১৮ জুন রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার দায়ের করা দুটি পৃথক মামলায় আনিসুল হকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে এ মামলা করলে রাত সাড়ে ৩টার দিকে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) পর্যালোচনা ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মানি লন্ডারিং মামলায় প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড বহাল থাকবে কি না হাইকোর্টের রায় আগামী ৭ আগস্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রায়ের এ দিন ঠিক করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করেছেন ঢাকার একটি আদালত। দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (বুধবার, ২ জুলাই) বিকেলে উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদাম থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব পণ্য জব্দ করে।
মানিকগঞ্জ সদর থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া নাঈমুর রহমান দুর্জয়কে আদালতে হাজির করলে, চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
কুমিল্লার মুরাদনগরে একটি বাড়ি ঘেরাও করে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।
ইতালীয় নাগরিক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি’র কর্মকর্তা তাবেলা সিজার হত্যা ৩ জনের যাবজ্জীবন করাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাবেলা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলা হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় ভাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার রুবি (৪৮), ছেলে রাসেল (৩৮) ও মেয়ে জোনাকিকে (৩২) এলাকাবাসী গণপিটুনিতে হত্যা করেছে। এ ছাড়া নিহতের আরেক মেয়ে রুমাকে গণপিটুন দেওয়া হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।