শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন। শুক্রবার (১ আগস্ট) দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার বিষয়ে সওয়াল করলো হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কথায়, মিস্টার প্রেসিডেন্টের হস্তক্ষেপে তো প্রায় প্রতিমাসেই একটা করে শান্তিচুক্তি হচ্ছে। আন্তর্জাতিক নানাবিধ শান্তিচুক্তিতে মিস্টার প্রেসিডেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বহুবার মনোনয়ন দেয়া হলেও তিনি এখনো ওই পুরস্কার পাননি। অথচ মিস্টার প্রেসিডেন্ট মধ্যস্থতা না-করলে কিন্তু থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্ত দ্বন্দ্বও সহজে মিটত না।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের আমলে গড়ে প্রতিদিন ৮ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের প্রথম সাত মাসে ১,৭০৩ জন ভারতীয়কে আমেরিকা থেকে জোর করে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা পূর্ববর্তী বাইডেন প্রশাসন এবং ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরের চেয়ে তিনগুণ বেশি।
রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করলে সেটিকে "ভালো পদক্ষেপ" বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেন, “আমি শুনেছি ভারত রাশিয়া থেকে আর তেল কিনছে না। যদি সত্যি হয়, তবে এটা ভালো সিদ্ধান্ত।” এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা আপাতত রুশ তেল কেনা বন্ধ রেখেছে। তবে এই তথ্যের নিশ্চিত প্রমাণ মেলেনি।
ভারতকে ‘মৃত অর্থনীতি’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে খুব কম ব্যবসা করে। কারণ তাদের শুল্ক অনেক বেশি। বৃহস্পতিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। খবর ফিনান্সিয়াল টাইমসের।
মায়ানমারের সামরিক জান্তা দেশটির দীর্ঘমেয়াদী জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। পাশাপাশি তারা চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে ডিসেম্বরের কত তারিখে নির্বাচন সে বিষয়ে কিছু জানায়নি। খবর দ্য গার্ডিয়ানের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে, যা দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা করে—এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
মিয়ানমারে সম্ভাব্য নির্বাচনের যে পরিকল্পনা ক্ষমতাসীন সামরিক সরকার ঘোষণা করেছে—সেই পরিকল্পনার সমালোচনা, প্রতিবাদ কিংবা নির্বাচন বানচালের জন্য কোনো পরিকল্পনা করলেই গ্রেফতার হতে হবে। বুধবার (৩১ জুলাই) এমন একটি আইন পাশ করেছে জান্তা।
ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। খবর আল জাজিরার। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার।
ইরানের বিরুদ্ধে ২০১৮ সালের পর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরান ও রাশিয়ার হয়ে ‘অস্থিতিশীল তৎপরতায়’ অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে।
ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ)। মোট পাঁচটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। হুতিদের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুইটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয়।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেছেন, পরিকাঠামো, জিডিপি, স্বাস্থ্যসেবা ও মানব উন্নয়নসহ অনেক সূচকে বাংলাদেশ বর্তমানে ভারতের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে যখন অন্য দেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রসঙ্গ ওঠে, তখন মহুয়া পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা কেউ ভারতে আসতে চাইবে?’
ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য, অথবা পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এনডিটিভির।
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও বুধবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিধিবহির্ভুতভাবে ‘বিচারের আগেই আটকের’ অনুমোদন এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’ দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে।
রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর জাপানে আঘাত হেনেছে সুনামি। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম সুনামি আঘাত হানে। সুনামির কারণে ৩০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। উপকূলীয় এলাকার ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর এনএইচকে ওয়ার্ল্ড জাপানের।