| ০২ মার্চ ২০২৬
সকল খবর

তীব্র জ্বালানি সংকটে গাজাবাসী, নিহত আরও ১০৫ ফিলিস্তিনি

২৪ ঘণ্টায় আরও ১০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আহত হয়েছেন ৫৩০ জন। নিহতদের মধ্যে সাতজন ছিলেন ত্রাণপ্রার্থী। এদিকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।

বিস্তারিত...

ট্রাম্প কি নোবেল পুরস্কার পাবেন?

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। নোবেল এমন একটি আন্তর্জাতিক পুরস্কার, যা কোনো ব্যক্তি বা সংস্থাকে জাতিসমূহের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির জন্য সর্বোচ্চ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিস্তারিত...

তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ দিনে ২৩০০ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে ইউরোপের ১২টি শহরে গরমজনিত কারণে ২৩০০ জনের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। বুধবার প্রকাশিত বিশ্লেষণায় ১০ দিনের মূত্যুর তথ্য দেওয়া হয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখনও নিখোঁজ ১৬১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যার ৪দিন পার হলেও এক কাউন্টিতে এখনও কমপক্ষে ১৬১ জন নিখোঁজ আছে বলে জানিয়েছে বিবিসি। ওই কাউন্টির কর্তৃপক্ষ গভর্নর গ্রেগ অ্যাবোটের বরাত দিয়ে বিবিসি জানায়, এদের জীবিত পাওয়ার আশা ফিকে হয়ে আসছে।

বিস্তারিত...

পর্যটক টানতে ৭০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত সুবিধা দিচ্ছে চীন

চীন তার ভিসামুক্ত প্রবেশ নীতি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে। যার ফলে ৭৪টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন চীনে। অভ্যন্তরীণ পর্যটনকে পুনরুজ্জীবিত এবং অর্থনীতিকে উদ্দীপিত করার লক্ষ্যে এই পদক্ষেপের ফলে বিদেশি পর্যটকদের আগমন বেড়েছে। ২০২৩ সালের শেষের দিক থেকে বেইজিং ধারাবাহিকভাবে নীতিটি সম্প্রসারণ করেছে।

বিস্তারিত...

পাকিস্তান সেনাপ্রধানের প্রস্তাবকে স্বাগত জানালো হোয়াইট হাউস

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে সুপারিশ করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

বিস্তারিত...

কেন এত ভয়াবহ রূপ ধারণ করছে টেক্সাসের বন্যা?

টেক্সাসে শিশুদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প এবং অন্যান্য অবকাশযাপন কেন্দ্রে ধ্বংসযজ্ঞ নিয়ে আসা প্রবল বৃষ্টি আসে অকল্পনীয় দ্রুততায়। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) ভোররাতে, যখন শিশুরা এবং স্টাফরা ঘুমাচ্ছিলেন, তখন কোনও সতর্কতা ছাড়াই পানির স্রোত ক্যাম্প মিস্টিকের পাথরের কেবিনগুলোর মধ্যে দিয়ে ধেয়ে আসে। গুয়াডালুপ নদীর বাঁধ ছাপিয়ে যায় মাত্র কয়েক ঘন্টায়। এই বন্যা এমন এক ঘটনা যা দেশটির আবহাওয়া কর্মকর্তারা ‘১০০ বছরের মধ্যে অন্যতম ভয়াবহ বিপর্যয়’ বলে বর্ণনা করেছেন।

বিস্তারিত...

পাক-ভারত যুদ্ধ: রাফাল পাইলটের মৃত্যুর কথা স্বীকার দিল্লির

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বারবার হতাহতের কথা অস্বীকার করার পর, অবশেষে রাফাল যুদ্ধবিমানের পাইলটসহ বেশ কয়েকজনের মৃত্যুর কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে একথা জানায় জিও নিউজ।

বিস্তারিত...

মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় দল শুরু করা হাস্যকর।’

বিস্তারিত...

আঞ্চলিক বাণিজ্য বাড়াতে আগ্রহী আজারবাইজান ও আফগানিস্তান

আঞ্চলিক বাণিজ্য বাড়াতে আলোচনা শুরু করেছে আজারবাইজান এবং আফগানিস্তান। সংবাদ মাধ্যম কাস্পিয়ান পোস্ট রোববার এক প্রতিবেদেন জানিয়েছে, ‘মিডল করিডোরে’ সহযোগিতা বাড়াতে চায় এই দুই দেশ। এর লক্ষ্য আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা এবং ককেশাসের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের পরিবহন সংযোগ জোরদার করা।

বিস্তারিত...

পারস্পরিক ঐক্য জোরদারের অঙ্গীকার পাকিস্তান, তুরস্ক ও আজারবাইজানের

আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ইকোনমিক কোঅপারেশন অরগানাইজেশ (ইসিও) শীর্ষ সম্মেলন। এতে অংশ নেয় পাকিস্তান, উজবেকিস্তান, কিরজিজস্তান, তাজাখস্তান, পাকিস্তান, ইরান ও তুরস্ক। খবর পাকিস্তান টুডের।

বিস্তারিত...

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের হামলা

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক মাধ্যমে হামলার কথা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলায় আরো ৮২ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় আরো ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। খবর আল জাজিরার। রোববার গাজা সিটিতে হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ইসরাইলের নৃশংশতার বর্ণনা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-শেখ সালামা জানান, গতরাত ২টার দিকে যখন তারা ঘুমিয়ে ছিলেন, তখন হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।

বিস্তারিত...

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ ৮২ জন নিহত

টেক্সাসের কিছু অংশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। এছাড়া ৪১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কেরভিল কাউন্টির শেরিফ ল্যারি লেইথা নিশ্চিত করে বলেন, কাউন্টিতে ২১ জন শিশুসহ ৬৯ জন নিহত হয়েছেন।

বিস্তারিত...

সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন, কী বার্তা দিচ্ছে

সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্রতীক উন্মোচন করা হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ