| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে যা বললেন ট্রাম্প

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 02-08-2025 ইং
  • 90925 বার পঠিত
রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে যা বললেন ট্রাম্প
ছবির ক্যাপশন: রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে যা বললেন ট্রাম্প

রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করলে সেটিকে "ভালো পদক্ষেপ" বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেন, “আমি শুনেছি ভারত রাশিয়া থেকে আর তেল কিনছে না। যদি সত্যি হয়, তবে এটা ভালো সিদ্ধান্ত।”

এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা আপাতত রুশ তেল কেনা বন্ধ রেখেছে। তবে এই তথ্যের নিশ্চিত প্রমাণ মেলেনি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের অভিযোগ নাকচ করে জানায়, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।

উল্লেখ্য, রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানির কারণে ভারতকে ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত জরিমানার হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি তিনি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে “মৃত অর্থনীতি” বলেও কটাক্ষ করেন।

তবে ভারত বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ়, এবং এই সম্পর্ক আরও এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ