পশ্চিমাদের পাশাপাশি এবার হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব, মিশরসহ ১৭টি দেশ। ফিলিস্তিন ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ দফা আলোচনা শেষে এখনও চুক্তি চূড়ান্ত না হওয়ায় চাপ বাড়ছে নয়াদিল্লির ওপর। তবে এর মধ্যেও একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী নয়াদিল্লি। ভারতের কর্মকর্তারা বলছেন, চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী মাসে চুক্তির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার ভূমিকম্পটি ইতিহাসের নথিভুক্ত দশটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-ভৌতবিজ্ঞান ও টেকটনিক্স বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিশেভস্কি। বিবিসি’র নিউজডে প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৮.৮ মাত্রার এই ভূমিকম্প ইতিহাসে ষষ্ঠ ভয়াবহতম হিসেবে চিহ্নিত হয়েছে। এটি ২০১০ সালে চিলির বায়োবিও অঞ্চলে এবং ১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালদাসে সংঘটিত সমপর্যায়ের ভূমিকম্পের সঙ্গে সমানভাবে অবস্থান করছে।
অপারেশন সিঁদুর নিয়ে ভারতের লোকসভায় জোর বিতর্ক চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলি নরেন্দ্র মোদি সরকারকে কোণঠাসা করার লক্ষ্যে একের পর এক প্রশ্ন তুলে আক্রমণ শানিয়ে চলেছে। এই বিতর্ক নিয়ে ভারতের অন্যতম বিরোধী দল কংগ্রেসের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আর তা নিয়ে বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে।
চীনের জন্মহার বৃদ্ধিতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে দেশটির সরকার। জন্মহার বৃদ্ধির লক্ষ্যে সরকারের দেশব্যাপী ভর্তুকির অংশ হিসেবে তিন বছরের নিচে প্রত্যেক সন্তানের জন্য পিতা-মাতাদেরকে প্রতি বছর ৩ হাজার ৬০০ ইউয়ান প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এক দশক আগে বিতর্কিত ‘এক সন্তান নীতি’ বাতিল করলেও চীনের জন্মহার এখনও ক্রমহ্রাসমান। দেশটির স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই সহায়তা প্রায় দুই কোটি পরিবারকে তাদের সন্তানের খরচ বহন করতে সাহায্য করবে।
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে এদের হত্যা করা হয় বলে জানান তিনি। মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অমিত শাহ।
যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মঙ্গলবার (২৯ জুলাই)এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি এবং জাতিগত নির্মূলে সমর্থন দেওয়ার অভিযোগে ইসরাইলের কট্টর ডানপন্থী দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ড। সোমবার রাতে এ ঘোষণা দেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। খবর মিডল ইস্ট আইয়ের।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার স্টকহোমে নতুন করে বাণিজ্য আলোচনার প্রথম দিন শেষ করেছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান বৈশ্বিক শুল্ক যুদ্ধে কিছুটা বিরতি এনে একটি ভঙ্গুর চুক্তিকে টিকিয়ে রাখার চেষ্টায় আছে উভয় পক্ষ। স্টকহোম থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার এই পদক্ষেপ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। তার নাম দিদারুল ইসলাম। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেছেন। খবর এনবিসি নিউজের। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে এ বন্দুক হামলা হয়। নিহতদের মধ্যে রয়েছেন হামলাকারীসহ একজন পুলিশ কর্মকর্তা, তিনজন বেসামরিক মানুষ। নিহত পুলিশ কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের স্ত্রী গর্ভবতী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবরুদ্ধ গাজার অধিবাসীরা প্রকৃতপক্ষেই অনাহারে রয়েছেন। স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির জন্য ইসরাইলের ‘অনেক দায়’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। জাতিসংঘে অনুষ্ঠিত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ দাবি জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। জাতিসংঘে অনুষ্ঠিত দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের ওপর একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান। খবর বার্তা সংস্থা আনাদোলুর। জাতিসংঘে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দুই দিনের এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।
সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং সেটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এ সিদ্ধান্ত এসেছে পাঁচ দিন ধরে চলা গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, যার ফলে সীমান্ত এলাকা থেকে দুই লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।