থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের জেরে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতার্ন।
বিগত ছয় মাসে মার্কিন ডলারের মান দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের ব্যবহৃত অন্যান্য মুদ্রার তুলনায় ১০ শতাংশেরও বেশি দুর্বল হয়েছে। বছরের শুরুতে ডলারের দাম শেষবারের মতো এতো বেশি পড়ে গিয়েছিল ১৯৭৩ সালে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বড় পরিবর্তন এনেছিল, যার ফলে ডলারের সঙ্গে সোনার দামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল।
রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর, আবারো এই দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে বিতর্ক চলাকালীন, সামাজিক মাধ্যম এক্সে এই বিলের সমালোচনা করেন তিনি।
বিদেশে মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ কমাতে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ২০৩০ সালের মধ্যে এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। সোমবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। খবর বিবিসির।
মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক প্রযুক্তি বিকাশে সহযোগিতা করবে রাশিয়া। দেশটির সরকারি সংবাদ সংস্থা, বারনামা জানিয়েছে, রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এই সহযোগিতা প্রাতিষ্ঠানিক কাঠামো, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান, বাণিজ্যিক সম্ভাবনা এবং আইনগত দিকসহ বিভিন্ন খাতে বিস্তৃত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ও এনার্জি ট্রান্সিশন এন্ড ওয়াটার ট্রান্সফরমেশন মিনিস্টার ফাদিল্লাহ ইউসুফ।
তুরস্কের দীর্ঘদিন বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই জুলাইয়ের প্রথম সপ্তাহেই অস্ত্র সমর্পণ প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে কুর্দি গণমাধ্যম রুদাও। এ অনুষ্ঠান ইরাকি কুর্দিস্তানের সুলাইমানিয়া শহরে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রুদাও’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ঈশ্বরের শত্রু’ বলে উল্লেখ করে দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন।
বিশ্বব্যাপী অস্থিরতা ও বৈদেশিক সহায়তার পরিমাণ কমে যাওয়ার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান হাওলিয়াং জু। রোববার তিনি এক বিবৃতিতে বলেন, অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তা ও বিনিয়োগ এখন অত্যন্ত জরুরি।
নিজের উত্তরসূরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। নিজের ৯০তম জন্মদিনের আগে বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্বদের তিন দিনের একটি বড় সমাবেশে এই ঘোষণা আসতে পারে। সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বত থেকে নির্বাসনে যান দালাই লামা।
পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, এই ঋণ নবায়নের পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য কিছু বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তানে ভারী বর্ষণ ও প্রবল বন্যায় এ পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকস্মিক বন্যায় সেখানে ১৯ জন মারা যায়। এছাড়া, পাঞ্জাব প্রদেশে মারা গেছেন কমপক্ষে ১৩ জন। খবর: আল জাজিরার। বন্যায় খাইবার পাখতুনখাওয়ায় ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্তত হয়েছে। এরমধ্যে ছয়টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনী প্রধান আবদুর রহিম মুসাভির সঙ্গে ফোনে কথা বলেছেন। রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি রোববার (২৯ জুন) এ তথ্য জানিয়েছে। এই ফোনালাপটি মুসাভির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি করার দাবিতে ইসরাইলের তেলআবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার রাতে হোস্টেজ স্কয়ারে বিক্ষোভ সমাবেশে করেছেন তারা। এসময় ইসরাইল সরকারের যুদ্ধ পরিচালনারও সমালোচনা করা হয়। খবর টাইমস অব ইসরাইলের।
আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানে আসতে পারে চীনের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট শেনায়াং জে-৩৫ এ। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে চীনে প্রশিক্ষণ নিচ্ছে পাকিস্তানের পাইলটরা। গত বছর ডিসেম্বরে পাকিস্তান প্রথম আনুষ্ঠানিকভাবে জানায় তারা চীন থেকে ৪০টি জে-৩৫ ফাইটার জেট সংগ্রহ করতে যাচ্ছে।
ভারতের আট জেলেকে ধরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রোববার প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ভারতীয় জেলেরা শ্রীলঙ্কার সমুদ্রসীমায় ঢুকে মাছ শিকার করছিলেন। সমুদ্রে বিশেষ টহল দেওয়ার সময় তাদের আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। টাইমস অব ইন্ডিয়া্ জানায়, ওই আট জেলেকে শনিবার রাতে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তাদের দু’টি মাছ ধরার ট্রলারও জব্দ করে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।