মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন র্যাটক্লিফ। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক বছর পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির।
ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রভাব নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়নের গোপন প্রতিবেদন ফাঁস হওয়ার পরও, হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে দাবি করছে যে ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস হয়েছে’। একে ‘অতুলনীয় সাফল্য’ হিসেবেও বর্ণনা করছে হোয়াইট হাউজ।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক সেই প্রশ্নটাই করলেন, যা আজ ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে রাজনৈতিক অভিজাতদের মধ্যেও আলোচনার কেন্দ্রে- ‘মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত’। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন মঙ্গলবার- ‘আপনি কি বলতে পারবেন, তিনি কেমন আছেন?’ উপস্থাপক জানালেন, দর্শকদের কাছ থেকে অসংখ্য বার্তা এসেছে একই প্রশ্ন নিয়ে।
ন্যাটো সম্মেলনে বুধবার দেয়া এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং ইসলামিক স্টেট (আইএসআইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলে সিএনএনের তথ্য যাচাই প্রতিবেদনে উঠে এসেছে।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের বিরুদ্ধে পরিচালিত ১২ দিনের বিমান অভিযানকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বুধবার এক ভিডিও বিবৃতিতে মোসাদ প্রধান ডেভিড বারনেয়া বলেন, ইসরাইল এখন একটি সাহসী ও নিরাপদ দেশ। এই অভিযানের ফলেই তা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, আরও কিছু দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতির কথাও তুলে ধরেন, বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে।
ইরানের বিরুদ্ধে ১২ দিনের অভূতপূর্ব সামরিক সাফল্যের মধ্যেও ইসরাইলের অভ্যন্তরে এক ভয়াবহ বাস্তবতা সামনে এসেছে। তাহলো অসংখ্য সাধারণ নাগরিক রয়ে গেছে সম্পূর্ণ সুরক্ষাহীন, পরিত্যক্ত, অরক্ষিত অবস্থায়।
মালয়েশিয়ায় বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫১ দশমিক ৫ বিলিয়ন রিঙ্গিত। যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধি। বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ (ডিওএসএম)। তথ্য অনুযায়ী, এই বিপুল বিনিয়োগের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল দেশটির পরিষেবা খাত এবং সিঙ্গাপুর ও হংকংয়ের মতো এশীয় অর্থনীতির জোরালো আগ্রহ।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ৪১ জন। বুধবার (২৫ জুন) ভোররাত থেকে বিভিন্ন স্থানে চালানো হামলায় প্রাণ হারান তারা। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন। কিন্তু তার পরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি। দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা। সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন।
যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন তিনি।
ইরান-ইসরাইলের সংঘর্ষের সময় ১২ দিনে তেল আবিবের হয়ে কাজ করার অভিযোগে তেহরানের নিরাপত্তা বাহিনী ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় পেয়েছেন মুসলিম তরুণ জোহরান মামদানি। মঙ্গলবার (২৪ জুন) রাতের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পেছনে ফেলে এগিয়ে যান জোহরান মামদানি। প্রাইমারির ফলাফল মেনে নিয়েছেন নিউইয়র্কের কুমো।
অবরুদ্ধ গাজায় সংঘর্ষে সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সেনার নাম ও পরিচায় প্রকাশ করেছে ইসরাইলের সেনাবাহিনী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে। নিহত সেনার পরিবারকে তার মৃত্যুর খবর জানানোর পর নাম প্রকাশ করা হবে। ইসরাইলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গাজায় সাতজন নিহত হন। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
ইরানের সঙ্গে যুদ্ধে দেশটির অন্তত ১৪ বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরাইল। এদেরমধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। বার্তা সংস্থা এপি ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জোশুয়া জারকার বরাত দিয়ে জানায়, এসব হত্যাকাণ্ডের ফলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর যেসব পারমাণবিক অবকাঠামো ও উপকরণ অবশিষ্ট আছে, সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে।