| ০২ মার্চ ২০২৬
সকল খবর

আইন মেনেই সরকার বদলান, সংবিধানকে অবমূল্যায়ন করে নয়: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার পদত্যাগ বা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার অধিকার জনগণের আছে, তবে সরকার পরিবর্তন হলে তা হতে হবে সম্পূর্ণ আইনি ও সাংবিধানিক পন্থায়।

বিস্তারিত...

`আইনের ঊর্ধ্বে কেউ নয়'

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করেছে। এ সময় তাকে হ্যান্ডকাফ পরানো হয়। কারাগারের ভিতর ওবামা কমলা কয়েদিদের কমলা রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছেন। না, এই খবর সত্য নয়। কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো এমন ভিডিও পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

ইরানে ৫০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা, পানির তীব্র সংকট

ইরানে চলছে তীব্র দাবদাহ। কোন কোন এলাকায় তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপদাহের কারণে দেখা দিয়েছে পানির সঙ্কট। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে আল জাজিরা। চলমান তাপপ্রবাহের কারণে দেশটি তীব্র পানি সংকটের কারণে জনসাধরণেকে পানির ব্যবহার মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের মধ্যে এ সপ্তাহে ইরানে সবেচেয়ে বেশি গরম পড়েছে।

বিস্তারিত...

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, মামলার শুনানি বাতিল

খাবারের বিষক্রিয়ায় ভুগছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী তিন দিন তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের। অসুস্থ্যতার কারণে তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার নির্ধারিত শুনানি বাতিল করা হয়েছে। জেরুজালেম জেলা আদালত সোমবার এবং মঙ্গলবার নেতানিয়াহুর ফৌজদারি মামলায় তার নির্ধারিত সাক্ষ্য বাতিল করে।

বিস্তারিত...

জিম্বাবুয়ের বাঁচা-মরার লড়াই

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে জিম্বাবুয়ের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ জমে উঠেছে। আজ জয়ের খোঁজে মাঠে নামছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে বিকেল ৫টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এই ম্যাচে জিম্বাবুয়ের সামনে বাঁচা-মরার লড়াই, দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ফাইনাল নিশ্চিতের।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়ও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

বিস্তারিত...

বারাক ওবামার বিচার দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিস্তারিত...

কুয়েতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জালিয়াতি, হাজারো নাগরিকত্ব বাতিল

কুয়েত সরকার এক হাজার ৬০ জনেরও বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করেছে, যা দেশটির ইতিহাসে নাগরিকত্ব জালিয়াতির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদি তদন্তে কয়েক দশক ধরে চলা পরিচয় জালিয়াতির নেটওয়ার্ক ও ভুয়া নথিপত্রের অস্তিত্ব পাওয়া গেছে।

বিস্তারিত...

তদন্ত শেষ হওয়ার আগেই পাইলটকে দায়ী করায় ক্ষুব্ধ ভারতীয় সংস্থা

তদন্ত শেষ হওয়ার আগেই অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘রয়টার্স’। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটদের দায়ী করে প্রকাশিত সেই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে কড়া ভাষায় সমালোচনা করেছে ভারতের পাইলটদের সংগঠন ‘দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস’ (এফআইপি)।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলিবর্ষণে নিহত ৩

ওয়াশিংটনের রেনটনে শনিবার (১৯ জুলাই) রাতে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে এবং জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা

অবশেষে মৃত ঘোষণা করা হলো সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালালকে। দীর্ঘ প্রায় ২০ বছর কোমায় থাকায় পর শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়। এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।

বিস্তারিত...

গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, ইসরাইলি হামলায় নিহত আরও ১১৬

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলের মানবিক সহায়তা বন্ধ ও কঠোর অবরোধের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ৩৫ দিন বয়সী এক শিশুর অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের (প্রায় ৭.৫ বিলিয়ন পাউন্ড) মানহানির মামলা করেছেন। অভিযোগ, সংবাদপত্রটি তাকে জেফ্রি এপস্টেইনের (কুখ্যাত যৌন অপরাধী) সঙ্গে যুক্ত করে একটি অশালীন জন্মদিনের নোট পাঠানোর অভিযোগে মানহানি করেছে।

বিস্তারিত...

ইউক্রেন সরকারে রদবদল, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

তিন বছর আগে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর নিজ প্রশাসনে সবচেয়ে বড় রদবদল করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই রদবদলের মধ্যে একজন নতুন প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকে নিয়োগ দিয়েছেন তিনি।

বিস্তারিত...

দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিচ্ছে পাকিস্তান-তুরস্ক

দ্বিক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার অঙ্গীকার করেছে পাকিস্তান ও তুরস্ক। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। খবর জিও নিউজের।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ