ইউক্রেনে পুনর্গঠন প্রচেষ্টার জন্য অর্থায়ন করতে দেশটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মূল্যবান দুর্লভ খনিজ সম্পদের প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে টানা আলোচনার পর বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির দিক পরিবর্তনের প্রস্তাবের খবরের পর শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত ছিল। খবর আল জাজিরার।
সামরিক সংঘাতের পথেই কি চলছে ভারত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে পাকিস্তানে হামলার স্বাধীনতা দেয়ার পর এমন প্রশ্ন উঠেছে সব মহলে। অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে সমান হুঙ্কার ছাড়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়ে দিয়েছেন, ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেবে পাকিস্তান।
চলতি বছরের ২০ জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে পা রাখেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার ১০০ দিন পূর্ণ হলো। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি জনসভা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তিনি। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, তার ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাকে থামাতে পারবে না।
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে। ভারতের সম্ভাব্য আগ্রাসনের শঙ্কায় নিজেদের আকাশসীমা পর্যবেক্ষণ জোরদার করেছে পাকিস্তান। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে।
দক্ষিণ এশিয়ায় উত্তেজনা যখন কাশ্মীরের পেহেলগাম ঘটনার পর নতুন করে চাঙ্গা, তখন ভারত সরকার এমন এক নীতির আশ্রয় নিয়েছে, যাতে জনগণের কাছে পাকিস্তানের ভিন্নমত পৌঁছাতে না পারে। একে অনেকেই বলছেন ‘তথ্য যুদ্ধ’।
ভারতশাসিত কাশ্মীরে গত ২২ এপ্রিল একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত তার প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করবে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করবে।
যুগের পর যুগ ফিলিস্তিনে রক্ত ঝরাচ্ছে ইসরাইল। অথচ, একদিন এই ইসরাইল নামের রাষ্ট্রই ছিল না। সেখানে ইউরোপের নির্যাতিত ইহুদিদের ঠাঁই দেয়াই কী আরবদের ভুল ছিল! যার ফলে ১৯৪৮ সালে সৃষ্টি হয় ইসরাইল নামের রাষ্ট্র! তারপর থেকে তারা মুসলিমদের ওপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে যুদ্ধ হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত সপ্তাহে পর্যটকদের ওপর হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সাধারণ জনগণের জন্য অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এক সরকারি আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দুই দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। এরদোয়ান এক সতর্কবার্তায় বলেন, যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনে কোনো কথা হয়নি। এমনটাই জানিয়েছে বেইজিং। এমনকি দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ মেটাতে কোনো আলোচনাও হচ্ছে না। সিএনএন-এর প্রতিবেদন মোতাবেক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে ফোন করেছেন। আমি মনে করি না যে, তার পক্ষ থেকে এটা কোনো দুর্বলতার ইঙ্গিত। তিন থেকে চার সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে।’
বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ পরিবারটি হচ্ছে দুনিয়াজুড়ে খ্যাতিসম্পন্ন চেইনশপ ওয়ালমার্ট-এর কর্ণধার ওয়ালটন পরিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসে ১৯৬২ সালে একটি সাধারণ খুচরা বিক্রয় কেন্দ্র ‘যে কোনো সময়, যে কোনো স্থানে সর্বনিম্ন দাম’-এ প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে। কয়েক দশক পর এটি বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রয় চেইনশপগুলোর মধ্যে একটিতে পরিণত হয়।
কাশ্মিরে হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তান সত্যিই যুদ্ধে জড়াবে কিনা— সেজন্য আগামী দুই থেকে তিন দিন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। পাকিস্তানের জনগণকে এই ইস্যুতে মানসিকভাবে সম্পূর্ণ ‘প্রস্তুত’ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা যুদ্ধে গড়াবে বলে আশঙ্কা করছেন ভারত-পাকিস্তান ও আন্তর্জাতিক রাজনীতির অনেক বিশ্লেষক।
পহেলগামে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে ভারত থেকে নদীর পানি প্রবাহ বন্ধে ব্যাপক পরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি জানান, এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসকে তিনি বলেন, "অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর কাজ করছে যাতে পাকিস্তানে এক ফোঁটাও পানি না পৌঁছায়।"
ইসলামাবাদ-দিল্লি উত্তেজনায় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীনসহ তুরস্ক, ইরান ও মালয়েশিয়া। দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস