| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জাপান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 30-07-2025 ইং
  • 94817 বার পঠিত
১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জাপান
ছবির ক্যাপশন: ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জাপান

রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর জাপানে আঘাত হেনেছে সুনামি। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম সুনামি আঘাত হানে। সুনামির কারণে ৩০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। উপকূলীয় এলাকার ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর এনএইচকে ওয়ার্ল্ড জাপানের।

প্রতিবেদনে বলা হয়, হোক্কাইডো ছাড়াও জাপানের আরো কিছু এলাকায় সুনামি আঘাত হানে।

ইওয়াতে কুজি বন্দরে ৬০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস এবং মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার পর্যন্ত জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ১০ টা ৪৬ মিনিটে তোকাচি বন্দরে ৪০ সেন্টিমিটার সুনামি এবং হোক্কাইডোর দক্ষিণ-পূর্ব অংশের এরিমো শহরে ৩০ সেন্টিমিটার ঢেউ রেকর্ড করা হয়েছে।

তোহোকু এবং কান্তো অঞ্চলেও সুনামি হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এরআগে, ১০ টা ৩৬ মিনিটে হামানাকা শহরে এবং ১০ টা ৪২ মিনিটে পূর্ব হোক্কাইডোতে কুশিরো বন্দরে আঘাত হানে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সুনামি দীর্ঘ সময় ধরে বারবার আঘাত হানতে পারে। পরবর্তী জলোচ্ছ্বাস প্রথমটির চেয়ে বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার রাশিয়ার কামচটকার উপকূল সংলগ্ন এলাকায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি।

এদিকে কম্পনের জেরে জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি হয়েছে। উপকূলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার আঞ্চলিক গভর্নর।

তবে শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। অগভীর ভূকম্পনের প্রভাব সবচেয়ে বেশি হয়। সুনামির ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ