| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে চলমান সংঘাতের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং সেটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এ সিদ্ধান্ত এসেছে পাঁচ দিন ধরে চলা গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে, যার ফলে সীমান্ত এলাকা থেকে দুই লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিস্তারিত...

ফের খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলীকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎস এ হুমকি দেন। বলেছেন, স্বৈরাচারী খামেনিকে লক্ষ্য করে আমি স্পষ্ট বার্তা দিতে চাই: আপনি যদি ইসরাইলের জন্য হুমকি হন, আমাদের দূর পাল্লার অস্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে তেহরানে পৌঁছাবে- এবং এবার শুধু আপনার জন্য।

বিস্তারিত...

চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ঝুঁকি তৈরি করছে

বিশ্বজুড়ে চিকুনগুনিয়া ভাইরাসের থেকে একটি বড় মহামারী ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এমনটা সতর্ক করে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এটি প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। দুই দশক আগে একটি বড় প্রাদুর্ভাবের মতো এর পুনরাবৃত্তি রোধ করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। যার থেকে জ্বর এবং তীব্র জয়েন্টে ব্যথা হয়। রোগীকে প্রায়শই দুর্বল করে দেয়। কিছু ক্ষেত্রে এটি মারাত্মকও হতে পারে।

বিস্তারিত...

`প্রশংসায় ভাসছেন ম্যাক্রন'

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের ঘোষণায় বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে সাড়া পড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ম্যাক্রন। অনেকেই বলছেন, পশ্চিমা নেতৃত্বে বিরল এক সাহসিকতা দেখিয়েছেন তিনি। ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে এক্সে দেয়া এক পোস্টে ম্যাক্রন এই ঘোষণা দেন।

বিস্তারিত...

থাইল্যান্ড ও কম্বোডিয়ার বৈঠক শুরু

সীমান্ত বিরোধ নিরসনে আলোচনায় বসেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। সোমবার মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে মালয়েশিয়ায় নিযুক্ত মার্কিন ও চীনা রাষ্ট্রদূতরাও উপস্থিত আছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বৈঠকটি পরিচালনা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। আসিয়ান জোটের প্রধান দেশ হিসেবে প্রতিবেশী দুই দেশের সংঘাত নিরসনে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে কুয়ালালামপুর।

বিস্তারিত...

ইসরাইলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান-তুরস্কের

গাজায় ইসরাইলের গণহত্যা থামছেই না। প্রতিদিন তারা নির্বিচারে হামলা চালিয়ে কেড়ে নিচ্ছে শত শত ফিলিস্তিনি নারী ও শিশুর প্রাণ। এ অবস্থায় ইসরাইলের চলমান নৃশংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

বিস্তারিত...

ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে পরিচিত চাতুচাক মার্কেটের খুব কাছেই। হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। খবর ব্যাংকক পোস্টের।

বিস্তারিত...

গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত, সাহায্যের আবেদন

গাজা উপত্যকায় ইসরাইলের অবিরাম হামলায় একদিকে নিহত অসংখ্য মানুষ হয়েছেন অন্যদিকে অবরোধের ফলে অনাহারে মারা যাচ্ছেন মানুষ। চরম দুর্ভিক্ষে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলিতে গত ২৪ ঘন্টায় নতুন করে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে। গাজায় চলতি সপ্তাহে অনাহারের সতর্কতা আরও জোরদার হয়েছে।

বিস্তারিত...

আকাশপথে যাত্রায় মৃত্যুঝুঁকি বেশি নাকি সড়ক-নৌপথে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আকাশে প্রতিমুহূর্তে কমপক্ষে ১০ হাজার উড়োজাহাজ উড়ছে। এমন বাস্তবতায় অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খায়-‘উড়োজাহাজ কি গাড়ি বা নৌযানের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ?’ বেশিরভাগ সময় দুর্ঘটনার আগমুহূর্তে বিমানযাত্রী ও ক্রদের অসহায়ত্ব, নির্মম মৃত্যু সারাবিশ্বের প্রতিটি সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আকাশপথে ভ্রমণ নিয়ে একপ্রকার মানসিক চাপ এবং ভীতি জন্ম নেয়। তবে বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায় ভিন্ন চিত্র। বিমান বিধ্বস্তের হার অন্যান্য পরিবহন ও নৌযান দুর্ঘটনার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিস্তারিত...

মুখোমুখি সংঘাতে থাইল্যান্ড-কম্বোডিয়া, সামরিক শক্তি কার কেমন

মুখোমুখি সংঘাতে জড়িয়েছে থাই এবং কম্বোডিয়ান সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দুই দেশের বাহিনী ভারী অস্ত্র ব্যবহার শুরু করে। এতে ব্যাপক প্রাণহানির খবর আসছে। সীমান্ত এলাকা থেকে পালাচ্ছে বাসিন্দারা।

বিস্তারিত...

দেশে ফেরা আফগানদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করছে তালেবান সরকার: জাতিসংঘ

ইরান ও পাকিস্তান থেকে ফিরে আসা আফগানদের ক্ষেত্রে তালেবান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদেরকে নির্যাতন ও নির্বিচারে আটক করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সম্প্রতি আফগান শরণার্থীদেরকে প্রত্যাবর্তন শুরু করেছে ইরান ও পাকিস্তান। এতে করে এ বছরে দেশে ফিরতে বাধ্য হয়েছেন কমপক্ষে ১৯ লাখ আফগান।

বিস্তারিত...

ভারতের শিল্পপতি অনিল আম্বানির বাড়িতে দফায় দফায় তল্লাশি

ভারতের শিল্পপতি অনিল আম্বানির সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক দুর্নীতির অভিযোগে একাধিক এফআইআর দায়ের হওয়ার পর এবার শুরু হয় ইডির অভিযান। দিল্লি, মুম্বাইসহ দেশের মোট ৩৫টি জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। খবর হিন্দুস্তান টাইমসের।

বিস্তারিত...

গাজায় অনাহারে মৃতু্র মুখে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা

ফ্রান্সের বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) গাজা থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এএফপির বিবৃতিতে জানানো হয়, ‘কয়েক মাস থেকে আমরা অসহায়ভাবে দেখছি তারা ভয়াবহ ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাদের অনন্য সাহসিকতা, পেশাদারিত্ব ও প্রতিরোধ সত্ত্বেও তাদের পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।’

বিস্তারিত...

মার্টিন লুথার কিং জুনিয়র হত্যার দুই লাখ পৃষ্ঠার নজরদারি নথি প্রকাশ

পরিবারের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডে এফবিআই নজরদারির নথি প্রকাশ করেছে। ১৯৬৮ সালে তাকে হত্যা করা হয়। তিনি যে নাগরিক অধিকারের নেতৃত্ব দিচ্ছিলেন তারা এবং তার পরিবার এসব নথি প্রকাশের বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। কিন্তু তা উপেক্ষা করে দুই লাখ পৃষ্ঠার ওই নথি জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

বিস্তারিত...

পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না তেহরান। সোমবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে একথা জানান তিনি। খবর আল জাজিরার। তিনি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন বন্ধ রয়েছে। কারণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় পরমাণু স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সমৃদ্ধকরণ থেকে সরবে না ইরান। এটি ইরানের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন; তারচেয়ে বড় কথা এটি ইরানের গর্ব।’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ