| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৬

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 28-07-2025 ইং
  • 96783 বার পঠিত
ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৬
ছবির ক্যাপশন: ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে পরিচিত চাতুচাক মার্কেটের খুব কাছেই। হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। খবর ব্যাংকক পোস্টের।

ব্যাংককের ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, ‘পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।’

তিনি জানান, হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। এতে তারও মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী এবং একজন নারী।

স্থানীয় হাসপাতাল তত্ত্বাবধানকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানায়, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন।

থাইল্যান্ডে গণহত্যা বা বন্দুক হামলার ঘটনা বিরল নয়। দেশটিতে অস্ত্র আইন শিথিল হওয়ায় আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় এ ধরনের সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ