আঞ্চলিক বাণিজ্য বাড়াতে আলোচনা শুরু করেছে আজারবাইজান এবং আফগানিস্তান। সংবাদ মাধ্যম কাস্পিয়ান পোস্ট রোববার এক প্রতিবেদেন জানিয়েছে, ‘মিডল করিডোরে’ সহযোগিতা বাড়াতে চায় এই দুই দেশ। এর লক্ষ্য আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা এবং ককেশাসের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের পরিবহন সংযোগ জোরদার করা।
আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ইকোনমিক কোঅপারেশন অরগানাইজেশ (ইসিও) শীর্ষ সম্মেলন। এতে অংশ নেয় পাকিস্তান, উজবেকিস্তান, কিরজিজস্তান, তাজাখস্তান, পাকিস্তান, ইরান ও তুরস্ক। খবর পাকিস্তান টুডের।
ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক মাধ্যমে হামলার কথা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় আরো ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। খবর আল জাজিরার। রোববার গাজা সিটিতে হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ইসরাইলের নৃশংশতার বর্ণনা দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল-শেখ সালামা জানান, গতরাত ২টার দিকে যখন তারা ঘুমিয়ে ছিলেন, তখন হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী।
টেক্সাসের কিছু অংশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। এছাড়া ৪১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কেরভিল কাউন্টির শেরিফ ল্যারি লেইথা নিশ্চিত করে বলেন, কাউন্টিতে ২১ জন শিশুসহ ৬৯ জন নিহত হয়েছেন।
সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্রতীক উন্মোচন করা হয়।
ইউক্রেনে রাশিয়া ব্যাপকভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণ পেয়েছে ডাচ এবং জার্মান গোয়েন্দা সংস্থাগুলো। শনিবার (৫ জুলাই) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিক্ট্রি নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য দেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই উদযাপন ছিল বহু প্রতীক্ষিত। রিপাবলিকানদের চাপ দিয়ে, বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ সত্ত্বেও, তিনি শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউসের সাউথ লনে একটি বিশাল আয়োজনে এই বিলে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ছিল ‘বি-২’ বোমারু বিমানের ফ্লাইওভার—ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার ইঙ্গিত এবং ন্যাশনাল মলে আতশবাজির প্রদর্শনী।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়সংক্রান্ত প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস—এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। খবর রয়টার্সের। শুক্রবার (৪ জুলাই) তাদের মধ্যস্থতাকারীদের কাছে আনুষ্ঠানিক জবাব জমা দেয় সংগঠনটি। হামাসের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে ১৩৯ জন কর্মীকে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্টের নীতির সমালোচনা করে প্রকাশ্যে চিঠি দেয়ায় এবং সেই চিঠিতে সরকারি পদবি ব্যবহার করায় ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
আকস্মিক বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২৫ শিশু নিখোঁজ রয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৃহস্পতিবার সকালে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
গাজায় ইসরাইলের হামলায় একদিনে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদেরমধ্যে ৭৩ জন মারা যায় বৃহস্পতিবার ভোর থেকে। নিহতদের মধ্যে ৩৩ জন ত্রাণ আনতে গিয়ে ইসরাইলের হামলা শিকার হন। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ব্যবসায়ী পাড়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।