ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একথা জানিয়েছেন জগদীপ ধনখড়। খবর সংবাদ মাধ্যম আনন্দবাজারের। পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ ছাড়ছেন তিনি। সেইসঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ধনখড়।
ভারতের রাজ্যসভায় শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার (২১ জুলাই) রাজ্যসভায় পাঁচজন নতুন সদস্য শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে তিনজন মনোনীত সদস্য এবং এদের একজন হর্ষ বর্ধন।
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর ব্যয়সংকোচনের ফলে ২০২৬ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নয়ন সহায়তা ২ বিলিয়ন ডলারের বেশি কমে যাবে। সম্প্রতি তাদের নতুন প্রতিবেদনে বলা হয়, সহায়তা কমে ২০২৩ সালের ২৯ বিলিয়ন ডলার থেকে ২০২৬ সালে ২৬.৫ বিলিয়ন ডলারে নেমে আসবে, যা মহামারি-পূর্ব গড় ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় অনেক কম।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের (৩০ অক্টোবর-১ নভেম্বর) আগে চীন সফর করতে পারেন। অথবা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করতে পারেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট রবিবার একাধিক সূত্রের বরাতে জানিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার পদত্যাগ বা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার অধিকার জনগণের আছে, তবে সরকার পরিবর্তন হলে তা হতে হবে সম্পূর্ণ আইনি ও সাংবিধানিক পন্থায়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করেছে। এ সময় তাকে হ্যান্ডকাফ পরানো হয়। কারাগারের ভিতর ওবামা কমলা কয়েদিদের কমলা রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছেন। না, এই খবর সত্য নয়। কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো এমন ভিডিও পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইরান আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা সোলার ক্যালেন্ডার অনুযায়ী সানবুলা মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়বে না, তাদের অবৈধ অবস্থানের জন্য জরিমানা গুনতে হবে। সানবুলা মাস বলতে ইরান ও আফগানিস্তানে ব্যবহৃত সোলার হিজরি (সূর্য-নির্ভর) ক্যালেন্ডারের একটি মাস বোঝায়। এটি সাধারণত আগস্ট-সেপ্টেম্বর সময়ে পড়ে। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টোলো নিউজ।
ইরানে চলছে তীব্র দাবদাহ। কোন কোন এলাকায় তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র তাপদাহের কারণে দেখা দিয়েছে পানির সঙ্কট। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে আল জাজিরা। চলমান তাপপ্রবাহের কারণে দেশটি তীব্র পানি সংকটের কারণে জনসাধরণেকে পানির ব্যবহার মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের মধ্যে এ সপ্তাহে ইরানে সবেচেয়ে বেশি গরম পড়েছে।
খাবারের বিষক্রিয়ায় ভুগছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী তিন দিন তিনি বাড়ি থেকে কাজ করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের। অসুস্থ্যতার কারণে তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার নির্ধারিত শুনানি বাতিল করা হয়েছে। জেরুজালেম জেলা আদালত সোমবার এবং মঙ্গলবার নেতানিয়াহুর ফৌজদারি মামলায় তার নির্ধারিত সাক্ষ্য বাতিল করে।
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে জিম্বাবুয়ের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ জমে উঠেছে। আজ জয়ের খোঁজে মাঠে নামছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে বিকেল ৫টায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। এই ম্যাচে জিম্বাবুয়ের সামনে বাঁচা-মরার লড়াই, দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ফাইনাল নিশ্চিতের।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়ও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
কুয়েত সরকার এক হাজার ৬০ জনেরও বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করেছে, যা দেশটির ইতিহাসে নাগরিকত্ব জালিয়াতির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদি তদন্তে কয়েক দশক ধরে চলা পরিচয় জালিয়াতির নেটওয়ার্ক ও ভুয়া নথিপত্রের অস্তিত্ব পাওয়া গেছে।
তদন্ত শেষ হওয়ার আগেই অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘রয়টার্স’। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটদের দায়ী করে প্রকাশিত সেই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে কড়া ভাষায় সমালোচনা করেছে ভারতের পাইলটদের সংগঠন ‘দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস’ (এফআইপি)।
ওয়াশিংটনের রেনটনে শনিবার (১৯ জুলাই) রাতে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে এবং জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।