ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী ও লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেছেন, পরিকাঠামো, জিডিপি, স্বাস্থ্যসেবা ও মানব উন্নয়নসহ অনেক সূচকে বাংলাদেশ বর্তমানে ভারতের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে যখন অন্য দেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রসঙ্গ ওঠে, তখন মহুয়া পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কোথায় সেই ব্যাপক অনুপ্রবেশ? কারা ভারতে আসছে? কেনইবা কেউ ভারতে আসতে চাইবে?’
ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য, অথবা পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এনডিটিভির।
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও বুধবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিধিবহির্ভুতভাবে ‘বিচারের আগেই আটকের’ অনুমোদন এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’ দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ভিসার আবেদন দ্রুত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়। যদিও মূল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল ১৭ জুলাই, সেটিই পুনরায় শেয়ার করে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (জেডব্লিউএসটি) ডেটা জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর গবেষকরা তার সংরক্ষিত ডেটার মধ্যে অজানা মহাজাগতিক রহস্যের খোঁজে নেমে কসমস-ওয়েব সার্ভের ছবি বিশ্লেষণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অস্ট্রোনমি এন্ড ফিজিক্সের প্রফেসর পিটার ভ্যান ডকুম এবং কোপেনহেগেন ইউনিভার্সিটির গ্যাব্রিয়েল ব্র্যামার একটি অদ্ভুত আকৃতির বস্তু আবিষ্কার করেছেন, যাকে তারা নাম (ডাক) দিয়েছেন ‘ইনফিনিটি গ্যালাক্সি’।
রাশিয়ার বুকে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। যার ফলে সুনামির ঢেউ জাপান ও আলাস্কার উপকূলে আছড়ে পড়েছে এবং প্রশান্ত মহাসাগরের আশপাশের মানুষকে সতর্ক থাকতে অথবা উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ৮.৮ মাত্রার ভূমিকম্পের ফলে হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা এবং নিউজিল্যান্ডের দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, সম্ভাব্য সুনামির বিপদ একদিনেরও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে।
রাশিয়ার কামচাটকায় ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। এরই মধ্যে ৩ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে। যে কোনো সময় লাভার উদগিরণ হওয়ার শঙ্কায় আতঙ্কিত ওই অঞ্চলের বাসিন্দারা। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের কামচাটকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের তথ্যানুসারে, কামচাটকার ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর জাপানে আঘাত হেনেছে সুনামি। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম সুনামি আঘাত হানে। সুনামির কারণে ৩০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। উপকূলীয় এলাকার ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর এনএইচকে ওয়ার্ল্ড জাপানের।
পশ্চিমাদের পাশাপাশি এবার হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব, মিশরসহ ১৭টি দেশ। ফিলিস্তিন ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ দফা আলোচনা শেষে এখনও চুক্তি চূড়ান্ত না হওয়ায় চাপ বাড়ছে নয়াদিল্লির ওপর। তবে এর মধ্যেও একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী নয়াদিল্লি। ভারতের কর্মকর্তারা বলছেন, চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী মাসে চুক্তির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে, যা সাধারণের চেয়ে বেশ শক্তিশালী। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিকদের পরামর্শে রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলের জনগণকে উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা অঞ্চলের গভর্নর বাসিন্দাদের উপকূলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার।
নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শেষে একটি ৭ পৃষ্ঠার যৌথ ঘোষণা গ্রহণ করা হয়েছে যেখানে গাজায় যুদ্ধের অবিলম্বে সমাপ্তি এবং ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের একটি বিস্তৃত আন্তর্জাতিক রোডম্যাপ গ্রহণ করা হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’কে ‘একমাত্র কার্যকর পথ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাশিয়ার ভূমিকম্পটি ইতিহাসের নথিভুক্ত দশটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-ভৌতবিজ্ঞান ও টেকটনিক্স বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিশেভস্কি। বিবিসি’র নিউজডে প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৮.৮ মাত্রার এই ভূমিকম্প ইতিহাসে ষষ্ঠ ভয়াবহতম হিসেবে চিহ্নিত হয়েছে। এটি ২০১০ সালে চিলির বায়োবিও অঞ্চলে এবং ১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালদাসে সংঘটিত সমপর্যায়ের ভূমিকম্পের সঙ্গে সমানভাবে অবস্থান করছে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হওয়ায় জাপানের ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। খবর বিবিসির। এরআগে ২০১১ সালে জাপানে ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বিপর্যয় ঘটেছিল।