| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত

ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র।

বিস্তারিত...

গাজার একটি ক্যাফেতে ৫০০ পাউন্ডের মার্কিন বোমা দিয়ে হামলা!

ইসরাইলি সামরিক বাহিনী গাজার একটি জনপ্রিয় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ৫০০ পাউন্ডের (২৩০ কেজি) বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, গেল সোমবার পশ্চিম গাজা সিটির ওই ক্যাফেতে হামলা চালানো হয়, যেখানে অধিকার কর্মী, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াত রয়েছে।

বিস্তারিত...

কোনদিকে নেতানিয়াহু যুদ্ধ নাকি শান্তি?

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বছর তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে পা রাখতে চলেছেন। তবে এবারের সফর আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধ ২০ মাস পেরিয়ে যাওয়ার পর এই মুহূর্তে ইসরাইলকে কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি করা হচ্ছে। তা হলো যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো।

বিস্তারিত...

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে : পেন্টাগন

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিচালিত মার্কিন হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে বুধবার পেন্টাগন জানিয়েছে।

বিস্তারিত...

`১২ দিনের যুদ্ধে ইহুদিবাদী সত্ত্বা ধ্বংস হয়েছে'

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তেলআবিবের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তেহরান তাদের আকাশ ও স্থল—উভয় সত্তাকেই ধ্বংস করেছে। বুধবার (২ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসালায় ইসরাইলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৩ জন। এমন অবস্থায় নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে রাতভর অনুসন্ধান চালিয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিস্তারিত...

ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল পাকিস্তানের: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৯মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের সম্ভাব্য বড় আকারের আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিলেন। সেইসঙ্গে উত্তেজনা রোধে ভারতকে কিছু শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। খবর জিও নিউজের।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিস্তারিত...

ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি। তিনি বলেছেন, যদি শত্রুরা ইরানের বিরুদ্ধে আবার কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে আরও ‘বিধ্বংসী প্রতিক্রিয়া’ মোকাবিলা করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন ইরনা।

বিস্তারিত...

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠালো ভারত

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠালো ভারত। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ব্লক করা পাকিস্তানি সেলিব্রিটিদের বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং দেশটির সংবাদ সংস্থাগুলোর ইউটিউব চ্যানেলগুলো ভারত থেকে আবার দেখা যাচ্ছে।

বিস্তারিত...

ফোনালাপ ফাঁসের জেরে বরখাস্ত থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের জেরে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতার্ন।

বিস্তারিত...

৫০ বছরের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

বিগত ছয় মাসে মার্কিন ডলারের মান দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের ব্যবহৃত অন্যান্য মুদ্রার তুলনায় ১০ শতাংশেরও বেশি দুর্বল হয়েছে। বছরের শুরুতে ডলারের দাম শেষবারের মতো এতো বেশি পড়ে গিয়েছিল ১৯৭৩ সালে। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বড় পরিবর্তন এনেছিল, যার ফলে ডলারের সঙ্গে সোনার দামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল।

বিস্তারিত...

নতুন দল গঠনের এখনই সময়: ইলন মাস্ক

রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর, আবারো এই দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনা ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে বিতর্ক চলাকালীন, সামাজিক মাধ্যম এক্সে এই বিলের সমালোচনা করেন তিনি।

বিস্তারিত...

ট্রাম্পের সাহায্য কমানোর সিদ্ধান্ত
পাঁচ বছরে প্রায় দেড় কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে: ল্যানসেট

বিদেশে মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ কমাতে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ২০৩০ সালের মধ্যে এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। সোমবার দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। খবর বিবিসির।

বিস্তারিত...

মালয়েশিয়ার পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা করছে রাশিয়া

মালয়েশিয়ার ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক প্রযুক্তি বিকাশে সহযোগিতা করবে রাশিয়া। দেশটির সরকারি সংবাদ সংস্থা, বারনামা জানিয়েছে, রাশিয়া মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এই সহযোগিতা প্রাতিষ্ঠানিক কাঠামো, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান, বাণিজ্যিক সম্ভাবনা এবং আইনগত দিকসহ বিভিন্ন খাতে বিস্তৃত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ও এনার্জি ট্রান্সিশন এন্ড ওয়াটার ট্রান্সফরমেশন মিনিস্টার ফাদিল্লাহ ইউসুফ।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ