ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে বিরোধের মধ্যেও একটি স্থিতিশীল মাধ্যম হিসেবে কাজ করেছে। কিন্তু সন্ত্রাসী হামলায় সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত এ চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি অত্যন্ত স্বাগত জানানোর যোগ্য হলেও তা খুবই নাজুক অবস্থায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বৃটেন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যেন এই যুদ্ধবিরতি টিকে থাকে। পাকিস্তান সফরে থাকা ল্যামি সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
চলতি বছরের মার্চে মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ভবন ধসে পড়ে প্রায় ১০০ জন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় দেশটির অন্যতম বড় রিয়েল এস্টেট সংস্থা ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কার্নাসুতাসহ ১৫ জন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
বিশ্ববাজারে আবারও চাঙা হচ্ছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার শীতল পরিণতি এবং ৯০ দিনের সাময়িক বিরতির ঘোষণা বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে তেলের বাজারেও। টানা দ্বিতীয় সপ্তাহের মতো দাম বাড়ার পথে ব্রেন্ট ও ডব্লিউটিআই। খবর আরব নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘গাজা উপত্যকায় অনেক মানুষ অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত। আমরা গাজার দিকে নজর রাখছি এবং আমরা এর যত্ন নেব।’ শুক্রবার (১৬ মে) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানায় জিও নিউজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
সপ্তাহের শুরুতে কিছুটা দুর্বলতার পর আবারো স্বর্ণের দাম আউন্স প্রতি ৩ হাজার ২০০ ডলারের উপরে উঠে এসেছে। যদিও স্বর্ণ এখনো পুরোপুরি নিরাপদ অবস্থানে পৌঁছায়নি, তবুও এর দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী সম্ভাবনা অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। স্পট গোল্ডের সর্বশেষ দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ৩ হাজার ২৩৭ ডলারে লেনদেন হচ্ছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর দেশটির সংবাদমাধ্যম ডনের। এর আগে, দুই প্রতিবেশীর সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়। যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৫ মে) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। বলা হচ্ছে, এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের পারমাণবিক ব্ল্যাক মার্কেট এবং বারবার পারমাণবিক পদার্থ চুরি ও অবৈধ পাচারের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এছাড়া এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। পাশাপাশি পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক সফর করছেন। চার দিনের এ সফরের প্রথম দিন গত মঙ্গলবার তিনি সৌদি আরবে যান। সেখানে অস্ত্র ও বাণিজ্যচুক্তি করেন। পরে বুধবার কাতারে পৌঁছান। সেখানে দুই দেশের মধ্যে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হয়।
অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন বাদে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান অবশ্য আগেই ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করা কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ৬টিতে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তুরস্কে শান্তি আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির আশা তিনি করছেন না। তার মতে, এই সংকট নিরসনে অগ্রগতি আনতে হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। খবর বিবিসির। তুরস্কে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি বলেন, যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন সরাসরি এই ইস্যুতে আলোচনা করছেন, আমি মনে করি না এখানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। কিন্তু যেভাবে তিনি ঘোষণাটি দিলেন, তা দেখে রীতিমতো চমকে উঠেছেন বেশি-বিদেশি পর্যবেক্ষকরা। কারণ এ ঘোষণার মাত্র এক দিন আগেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দিয়েছিলেন, ‘দুটি নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন দেশের যুদ্ধে যুক্তরাষ্ট্র নাক গলাবে না।
কাতারের রাজপরিবারের কাছ থেকে প্রস্তাবিত উপহারটি যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আকাশে ভাসমান’ একটি রাজপ্রাসাদ। প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি ট্রাম্প প্রশাসন গ্রহণ করতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
কানাডার রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দকে কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়েছে। ৫৮ বছর বয়সী লিবারেল পার্টির এই প্রবীণ নেত্রী এর আগে দেশটির একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে দায়িত্ব পালন করেছেন।